প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে কসোভোর দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নতমানের তৈরি পোশাক ও ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।’
বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
কসোভো রাষ্ট্রদূত গত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বমঞ্চে বড় অর্থনীতির দেশ হবে। রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কসোভোয় ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।
পদ্মা সেতুর ঋণের কিস্তি গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির প্রায় ৩১৫ কোটি টাকা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর জন্য ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি হিসেবে ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এ নিয়ে সেতু বিভাগ এ পর্যন্ত ছয় কিস্তিতে মোট ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে।
কুয়েতের নতুন আমিরকে শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের নতুন আমির হওয়ায় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব কথা বলা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অ্যাভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) সংশোধন এবং বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
৪ ঘণ্টা আগে