
২০ দিনের সফরে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় তাঁর স্ত্রী রান্তা সেন এবং ব্যক্তিগত সচিব কমল কুমার ঘোষও সঙ্গে অবস্থান করবেন।
ব্রিটিশ হাইকমিশনার ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের কাছে পাঠানো স্বাস্থ্যমন্ত্রীর ভ্রমণসূচি থেকে এই তথ্য জানা গেছে।
ভ্রমণসূচিত দেখা যায়, আগামীকাল শনিবার ১১ মে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। এরপর ১৩ মে হাউস অব কমন্সের একজন শ্যাডো সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৪ মে অক্সফোর্ড টিকা কেন্দ্র পরিদর্শনে যাবেন। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে সে দেশের স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এদিন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন মন্ত্রী ও তাঁর পরিবারের সৌজন্যে ডিনারের আয়োজন করবে। ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রতিরোধী জীবাণুবিষয়ক এক সেমিনারে যোগদান করবেন।
এরপর ১৭ মে মন্ত্রী লন্ডন থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবেন এবং ২২ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ২৩ মে তিনি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশে যাত্রা করবেন এবং ২৪ মে থেকে ২৯ মে সেখানে তিনি বিশ্বস্বাস্থ্য সম্মেলনে অংশ নেবেন। ওই একই দিনে অর্থাৎ ২৯ মে তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ৩০ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয় ও অধীনস্ত একাধিক অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, এই দীর্ঘ সময়ে মন্ত্রীর অনুপস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাময়িক স্থবিরতা সৃষ্টি করবে।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৩ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৩ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে