ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের হস্তক্ষেপে অবশেষে জমির দখল বুঝে পেল সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল শাহ আবদুল করিমের পরিবার। জমির বিষয়টি নিয়ে গত ২৩ মে একটি জাতীয় দৈনিকে ‘শাহ আবদুল করিমকে দেওয়া জমি ৫৭ বছরেও পায়নি পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিক বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনিরুল আলম ও তাঁর একান্ত সচিব মো. জাহিদুল ইসলামকে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁরা সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সঙ্গে যোগাযোগ করে শাহ আবদুল করিমের পরিবারকে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন
এর পরিপ্রেক্ষিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন গত ২৫ মে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উজানধল গ্রামে যান। এরপর বাউলের একমাত্র ছেলে শাহ নূর জালালসহ অন্যদের নিয়ে দিনভর জমি মাপজোক করেন। ওই দিন বিকেলে তাকে বুঝিয়ে দিয়ে সেই জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আবদুল করিমের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে। অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা শাহ আবদুল করিম ভূমিহীন ছিলেন। ১৯৬৪ সালে স্থানীয় প্রশাসন জালালপুর গ্রামের পাশে তাঁকে ২ একর ১১ শতাংশ জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দেয়। এই জমি তাঁর নামে রেকর্ড হয়েছে। শুরু থেকে জমির খাজনাও পরিশোধ করেছেন। কিন্তু স্থানীয় একটি পক্ষের বাধার কারণে জীবিত অবস্থায় জমির দখলে নিতে পারেননি। ২০০৯ সালে মারা যান শাহ আবদুল করিম। এরপর নানাভাবে জমির দখল পাওয়ার চেষ্টা করেন তাঁর ছেলে বাউল শাহ নূর জালাল। অবশেষে সেই জমির দখল বুঝে পেলেন তিনি।

নৌপরিবহন অধিদপ্তরের হিসাবে দেশে নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযানের সংখ্যা প্রায় ২২ হাজার ৩০০। তবে চলমান নৌযান শুমারিতে এরই মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার নৌযান শনাক্ত হয়েছে। অর্থাৎ নিবন্ধিত নৌযানের চেয়ে শুমারিতে পাওয়া নৌযানের সংখ্যা প্রায় ১২ গুণ বেশি। এতে স্পষ্ট হয়েছে, এত দিন
২৭ মিনিট আগে
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন...
৪ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে বিদ্যুতের চাহিদা এখন তুঙ্গে। তবে চাহিদামাফিক বিদ্যুৎ তো পাওয়াই যাচ্ছে না, বরং বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের এই ঘাটতির পেছনে এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। একেক সময় একেক কেন্দ্র বন্ধ হয়ে উৎপাদনে বড় ঘাটতি সৃষ্টি করছে।
৬ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আজ রোববার বঙ্গভবনে সংগঠনটির ১৫ সদস্যের ...
৬ ঘণ্টা আগে