
হজযাত্রীদের উন্নত আবাসনের জন্য আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে আরবের মক্কা ও মদিনায় ভালো মানের বাড়ি ভাড়া করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
হজযাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ই-হেলথ প্রোফাইল প্রবর্তন করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘সৌদি আরবে অসুস্থ হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে সেবা প্রদানে কিউ ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে। হজযাত্রীগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সৌদি ই-ভিসা সিস্টেমের মাধ্যমে আবেদন করে ভিসা সংগ্রহ করতে পারছেন। মক্কা রোড সার্ভিসের আওতায় বাংলাদেশি হজযাত্রীগণ এ বছর থেকে শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করতে পারবেন ফলে জেদ্দা হজ টার্মিনালে দীর্ঘ অপেক্ষা দূর হবে।’
শেখ হাসিনা বলেন, ‘হজ ফ্লাইট ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে ফ্লাইট বিপর্যয় রোধ করা সম্ভব হচ্ছে। হজযাত্রীদের লাগেজ হারানো এবং এবিষয়ক অব্যবস্থাপনা আমরা দূর করেছি। প্রত্যেক হজযাত্রীকে এসএমএসের মাধ্যমে হজবিষয়ক নোটিফিকেশন প্রদান করা হচ্ছে। এ ছাড়া রয়েছে হজবিষয়ক কলসেন্টার ১৬১৩৬।’
হজ কার্যক্রম উদ্বোধনকালে সরকারপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় আমাদের প্রাক্নিবন্ধনের প্রক্রিয়া বছরব্যাপী চলতে থাকে। প্রাক্নিবন্ধনের পর আবেদনকারীরা ন্যায্যতার ভিত্তিতে ক্রমানুযায়ী হজে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। কেউ প্রাক্নিবন্ধনের পর তা বাতিল করতে চাইলে অনলাইনে আবেদন করে সহজেই ইএফটির মাধ্যমে অর্থ ফেরত পাচ্ছেন। চূড়ান্তভাবে নির্বাচিত হজযাত্রীগণ ডিজিটালভাবে নিবন্ধন সম্পন্ন করে থাকেন।’
‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ প্রণয়নের ফলে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রতিকার সহজ হচ্ছে। হজযাত্রীদের প্রতারণা ও হয়রানি করেছে এমন এজেন্সিসমূহের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, আর্থিক জরিমানাসহ বিভিন্ন ফৌজদারি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে