
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা। আগামী রোববার (১ জুন) তিনজন উপদেষ্টাকে এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
আজ বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এবং সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর মাঠ পর্যায়ে থেকে প্রতিষ্ঠান ও সংস্থা প্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
নূরুল ইসলাম বলেন, ‘আগামী রোববার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব।’
তিনি বলেন, ‘আলোচনা যাই হোক আমাদের একটা টাইমফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না। ঈদের আগে আমাদের হাতে সময় আছে চার দিন। প্রধান উপদেষ্টা মহোদয়ের আগামী শনিবার দেশে আসার কথা শুনেছি। সে ক্ষেত্রে রোববার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পাওয়ার কথা। তারপরও আমরা আন্দোলন থেকে সরে যাইনি, সরে যাব না।’
সরকারি চাকরি অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারলে সরকার অভিন্ন নীতিমালা কর্মচারীদের ওপর চাপিয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মচারী নেতা নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘আশা করি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য সচিবেরা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে আমাদেরকে একটি ভালো রেজাল্ট দিবেন, আমরা সেই প্রত্যাশায় থাকব।’
উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত শনি ও রোববার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। এর মধ্যেই রোববার রাতে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার।
এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ তৈরি হয়েছে।
এর প্রতিবাদে কর্মচারীরা গত সোম ও মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার দুপুরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের আশ্বাসে গত বুধবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছিলেন তাঁরা।
কর্মচারী নেতাদের সঙ্গে সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের দাবির বিষয়টি গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন সচিবেরা। রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব তাকে কর্মচারীদের দাবির বিষয়টি অবগত করবেন।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এখন সে অবস্থান থেকে সরে এসে উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছেন তাঁরা।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
৬ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
৬ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৭ ঘণ্টা আগে
নিজের বক্তব্যে ২০০৯ সাল থেকে গুম-খুন-নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজীর আহমদকে ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্যাতনের হাতিয়ার এবং যে দুষ্কৃতকারীরা ছিল তার মধ্যে শেখ হাসিনার পরে বেনজীরকে ‘নাম্বার ওয়ান’ বলা যায়।
৭ ঘণ্টা আগে