
সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইজিপি এই নির্দেশ দেন।
বিবৃতিতে আইজিপি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
আইজিপি আরও বলেন, আইনসম্মত প্রতিবাদের পথে সরকার কোনো বাধা সৃষ্টি করে না। তবে ‘প্রতিবাদের’ নামে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্বদরবারে তুলে ধরতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছি, তখন দেশের অভ্যন্তরে এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড সত্যিই দুঃখজনক।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ভাঙচুর হওয়া অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দেশীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীদের ছিল, যাঁরা বাংলাদেশে বিশ্বাস রেখে কর্মসংস্থান তৈরি করছিলেন। এ ধরনের নৃশংস কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, তারা প্রকৃতপক্ষে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার শত্রু।

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি লিখেছে একাধিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশে ‘বিদ্যমান জরুরি মানবাধিকার চ্যালেঞ্জগুলো’তে আপনার দৃষ্টি আকর্ষণে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ নয়টি অধিকারভিত্তিক সংগঠন এই চিঠি লিখে।
৩৯ মিনিট আগে
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির মূল লক্ষ্য ও রাজনীতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা এমন কাজ করতে চাই যেখানে আগামী দুই-চার বছরের মধ্যে প্রত্যেকের আয় দ্বিগুণ হয়ে যায়। এটিই বিএনপির রাজনীতি।’
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের...
৫ ঘণ্টা আগে
পুলিশের বিশেষ শাখা এসবি, র্যাব, সিআইডিসহ গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে