যুগ্ম সচিবের মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের পদমর্যাদার নিচে নন এমন একজন বিচারিক কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ১৯৪৮– এ স্বীকৃত মৃত ব্যক্তির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না– তা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এ ছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়স্ক ও অসুস্থ নাগরিকদের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে সেবাদানকারী বা নার্স নিয়োগে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।
প্রসঙ্গত, গত ৩১ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন এলাকার একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পচে গিয়ে সেখানে পোকা ধরেছিল বলে জানা যায়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
থানা–পুলিশ, নুরজাহান বেগম তাঁর মেয়ের বাসায় একা থাকতেন। বাসাটির পরিবেশ অত্যন্ত নোংরা ছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের মধ্যে এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তাঁর মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৭ ঘণ্টা আগে