জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বিরুদ্ধে তিনটি আবেদন জমা পড়েছে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে সংক্ষুব্ধরা আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা অঞ্চলে ৩১ টি, কুমিল্লা অঞ্চলে ১৯ টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬ টি, খুলনা অঞ্চলে ১১ টি, রাজশাহী অঞ্চলে ১৫ টি, রংপুর অঞ্চলে ৯ টি, ফরিদপুর অঞ্চলে ৭ টি, চট্টগ্রাম অঞ্চলে ১০ টি, বরিশাল অঞ্চলে ৯টি ও সিলেট অঞ্চলে ৪ টি।
কমিশন সূত্র জানায়, প্রথম দিন প্রার্থিতা ফেরত পেতে ৪১ ও একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে একটি এবং দ্বিতীয় দিন প্রার্থিতা ফেরত পেতে ১২২টি আবেদন জমা পড়েছিল। আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
২৪ মিনিট আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
১ ঘণ্টা আগে
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে