
বিড়ির ওপর কর কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, অর্থমন্ত্রীকে বলব, জমির আইলে বসে গরিব কৃষকেরা বিড়ি খায়, এটার দিকে নজর দেওয়া দরকার। কারণ, যারা বিড়ি খায় এবং তামাক চাষ করে, সেই অর্থনীতিই আপনারা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন।
আজ শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে ঢাকা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘একটা রিকশাওয়ালা বলতেছিল—স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি। এই বিড়ির ওপর ট্যাক্সটা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত?’
বিড়ির দাম বাড়ানোর সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাজেটে অনেক জিনিসের দাম কমানো হয়েছে। অনেক জিনিসের দাম বাড়ানো হয়েছে। এই একটা জিনিসের দাম আমার কাছে কেমন জানি মনে হয়।’
পটুয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাজেটের প্রশংসা করে পটুয়াখালীর উন্নয়নে একগুচ্ছ দাবি জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ‘হাই ভোল্টেজ ভিজিট’ বলে উল্লেখ করেন এবং অর্থমন্ত্রীকে ‘ব্রিলিয়ান্ট ফাইন্যান্স মিনিস্টার’ আখ্যা দেন।
আলতাফ হোসেন বলেন, ‘বিধ্বস্ত অর্থনীতির’ ওপর দাঁড়িয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। নিজ এলাকার দাবির মধ্যে তিনি পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, পটুয়াখালী ইপিজেড কার্যকর করা, ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, পটুয়াখালী বা কলাপাড়ায় হালকা উড়োজাহাজ বা হেলিকপ্টারের জন্য রানওয়ে করার প্রস্তাব দেন।
এ ছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা, মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ, পুলিশ ফাঁড়ি, গৃহহীনদের আবাসন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ডে কেয়ার সেন্টার, যুব উন্নয়ন প্রকল্প, প্রবীণ নিবাস, বেকার সমস্যা ও নদীভাঙন সমাধানের দাবিও জানান তিনি।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৪ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১০ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৩ ঘণ্টা আগে