
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে মো. সেলিম মিয়া নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এনবিআরের কর অঞ্চল-১০, ঢাকার অধীন কর সার্কেল-২০০-এ নিরাপত্তাপ্রহরী পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) কর কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম মিয়া তাঁর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং নিজেও নম্বরটির মালিকানা স্বীকার করায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কর কমিশনার মো. শাহ্ আলী স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী, তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই বরখাস্তের আদেশটি পিএস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ); সংশ্লিষ্ট কর কমিশনার, সার্কেল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব বিভাগে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিফান্ড পাঠাতে হাজিদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের পিন ও ওটিপির প্রয়োজন নেই। এসব চেয়ে কেউ ফোন করলে কেউ যাতে প্রতারিত না হন।
১৫ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হলে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে কমিশন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
১ ঘণ্টা আগে
আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো
১ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন...
২ ঘণ্টা আগে