
সংসদের সাউন্ড সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘অধিবেশন চলার কারণে এখন কিছু করতে পারি নাই। আজকেও অধিবেশন আধা ঘণ্টা বিলম্ব হয়েছে।
কাজেই আমরা সাউন্ড সিস্টেম নিয়ে খুবই বিব্রত, সংসদ কক্ষেও কাজ করে না। ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা...শুনলে অবাক হবেন নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজের চুক্তি দেওয়া হয়েছিল। সাউন্ডের ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠান কি কাজে লাগতে পারে? এ কাজটা বুঝে নেবে এমন কোন লোক নিয়োগ করা হয়নি। ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা ছিল কিন্তু ২৫৮ গ্রামের মাইক্রোফোন দেওয়া হয়েছে।’
আজ বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ এ কথা জানান।
সাউন্ড সিস্টেম নিয়ে ৩ কোটি ৮৪ লাখ টাকার টেন্ডার দেওয়া হয়েছিল উল্লেখ করে চিফ হুইপ আরও বলেন, ‘মাত্র ১৫-১৬ লাখ টাকার ব্যবধানে যে কোম্পানি মালামাল সরবরাহ করেছে তারা কাজটি পায়নি। এটা অনেক স্পর্শকাতর ও বিশেষায়িত কাজ। সেখানে আরেকটা কোম্পানি কাজ পেয়েছে। দুই কোম্পানিই টেন্ডারে অংশ নিয়েছিল। শুনলে অবাক হবেন উনি কাজ পেয়ে, যে লোক টেন্ডারে দ্বিতীয় হয়ে কাজ পায়নি তাকে দিয়ে কাজ করিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। চরমভাবে অনিয়ম হয়েছে। এখন ব্যবস্থা নিয়ে সাউন্ড সিস্টেম বাতিল করলে সাউন্ড চলবে না, তাই সাউন্ডটা (অধিবেশন বুঝিয়েছেন) শেষ হোক, এরপর অনেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা এমনভাবে ব্যবস্থা নেব।’
চিফ হুইপ বলেন, ‘আমাদের কাজ করতে হবে। এই দেশে মানুষেরা ভোট দিয়ে এমপি বানিয়েছে। সুতরাং মানুষের জন্য পরিশ্রম করবেন সংসদ সদস্যরা।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার আমাদের সংসদীয় দলের বৈঠক হয়েছে। সংসদীয় দলের বৈঠক প্রায় হতে থাকবে। কারণ এটাই সংসদের রীতি। এখানে আমাদের সংসদ সদস্যদের করণীয় কী এবং আমরা কী কী বিষয়ে উত্থাপন করব, কী কী বিষয়ে আমরা কার্যক্রম করব পার্লামেন্টে—সবকিছুই সব মিলিয়ে একটা আলোচনা হয়েছে। এটাই হলো মূল কথা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
এবার কোরবানির ঈদে সারা দেশের মাঠপর্যায়ে সংগ্রহ এবং সংরক্ষণের বাইরে থেকে গেছে ৩০ থেকে ৩৩ লাখ চামড়া। এসব চামড়ার বেশির ভাগ নষ্ট হওয়ার আভাস মিলেছে। ঢাকাসহ সারা দেশে পানির দরে বিক্রি হয়েছে গরুর চামড়া। ছাগলের চামড়ার তো অনেক জায়গায় দামই মেলেনি। তাই চামড়া বিক্রি করতে এসে মৌসুমি ও ছোট চামড়া ব্যবসায়ীরা ক্ষতির
১৩ ঘণ্টা আগে