শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন ১৬ জন উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ জানিয়েছেন, প্রথম মাসের বেতনের পুরোটা তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।
রোববার (৬ অক্টোবর) রাতে ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আসিফ মাহমুদ এ তথ্য জানান।
ব্যাংক অ্যাকাউন্ট থেকে ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে ১ লাখ ৫ হাজার টাকা স্থানান্তর সংক্রান্ত মোবাইল মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি।’
বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি লেখেন, ‘ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।’

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৫ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৬ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১১ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৪ ঘণ্টা আগে