দীর্ঘ প্রতীক্ষা ও সব ধাপের প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের প্রেরণ কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি এ উদ্যোগকে ‘দীর্ঘদিনের স্বপ্নপূরণের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়া সরকারের আন্তরিক সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
আসিফ নজরুল বলেন, ‘২০২৪ সালের ৩১ মের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করেও হাজারো কর্মী বিভিন্ন জটিলতার কারণে যেতে পারেননি। তাঁদের অপেক্ষার অবসান হয়েছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের মালয়েশিয়া পাঠানোর কাজ শুরু করেছি।’
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা ১৮৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে বদ্ধপরিকর এবং প্রত্যাবাসিতদের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
কর্মীদের পক্ষে রনি মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ছিলাম। অবশেষে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা ড. আসিফ নজরুলের উদ্যোগে আমাদের স্বপ্নপূরণ হলো।’
২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এই আটকে থাকা কর্মীদের গ্রহণের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরে গত ১৩ থেকে ১৬ মে আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন।
এর ফলে ২১ থেকে ২২ মে বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় ১৭ হাজার ৭৭৭ কর্মীর মধ্যে মোট ৭ হাজার ৮৭৩ জন যেতে না পারা কর্মীকে পাঠানোর দায়িত্ব বোয়েসেলকে দেওয়া হয়।
প্রাথমিকভাবে কনস্ট্রাকশন ও ট্যুরিজম—এই দুই খাতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। গত ৭ আগস্ট Construction Labour Exchange Center Berhad (CLAB)-এর সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। প্রথম ধাপে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়, যার মধ্যে ২৫৫ জনের ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএমইটি ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিমানবন্দর নির্বাহী পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে...
১ ঘণ্টা আগে
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের জন্য আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে জানান, আজ স্থানীয় সময় সকালে লন্ডনে হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এই সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী...
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তার জন্য রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ধাপে ধাপে ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স পরিচালনা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে