মালদ্বীপ ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল। এ সময় মালদ্বীপের আকাশ থাকে পরিষ্কার এবং সমুদ্রের পানি অদ্ভুত সুন্দর ও গাঢ় নীল। হানিমুনের জন্য এই দ্বীপদেশ জনপ্রিয় ডেস্টিনেশন।
আয়াদা
এটি ওশান ভিলা বা সানসেট ওশান সুইট। এখানে ভিলার ছাদে আছে হ্যামক, রয়েছে নিজস্ব পুল ও সান লাউঞ্জার। এতে সূর্যস্নান করা যাবে নিজের মতো করে। ঘরের মেঝেতে কাচের ফ্লোরে পা রেখে তাকালে মনে হবে, যেন পানির ওপরে হাঁটছেন।
কনরাড
রাঙালি আইল্যান্ডের সুপিরিয়র ওয়াটার ভিলা এটি। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসে মালদ্বীপের প্রধান ওয়াটার ভিলার একটি হিসেবে নির্বাচিত হয়েছিল ২০১২ সালে। বাথটাবে বসে সাগরের দৃশ্য অথবা টেরেসে পড়া নরম সূর্যের আলো উপভোগ করতে পারবেন।
হালাভেলি
উঁচু ছাদ এবং খোলা লিভিং ও স্লিপিং স্পেসের রিসোর্ট হালাভেলি। এতে রয়েছে সজ্জিত টেরেস ও নিজস্ব বিলাসবহুল প্লাঞ্জ পুল। এ কারণে এটি মালদ্বীপের জনপ্রিয় হানিমুন গন্তব্য।
লিলি বিচ
মালদ্বীপের নীল পানির প্যানোরমিক দৃশ্যের দেখা মিলবে লিলি বিচে। এখানে রয়েছে কাঠ ও মার্বেলের নকশা করা রিসোর্ট।
মুফুশি
মুফুশির নিজস্ব আউটডোর বাথটাব এখানে বাড়তি মুগ্ধতা তৈরি করে। ভিলার টেরেস থেকে পানিতে নামার সিঁড়ি রয়েছে, যেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়।
সূত্র: হানিমুন ড্রিমস

ইটিং ডিজঅর্ডার শুধু খাদ্যের সমস্যা নয়; এটি একটি জটিল মানসিক অবস্থা, যা প্রাণঘাতী হতে পারে। খাদ্যাভ্যাস বা ডায়েট করা আধুনিক জীবনের অংশ হলেও কখন এটি মানসিক ও শারীরিক রোগে রূপ নেয়, তা বোঝা জরুরি। এর লক্ষণগুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।
১০ ঘণ্টা আগে
ঈদের প্রস্তুতিতে কেনাকাটা করা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তা আর বিপণিবিতানে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে অনলাইনেও। নাগরিক জীবনে সময়ের অভাবে অনলাইনে কেনাকাটা এখন অনেকের জন্য জরুরি। তবে সমস্যা হলো, অনলাইনে কেনাকাটা এখন আর শুধু প্রয়োজনেই সীমাবদ্ধ নেই, এটি এখন অনেকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
১২ ঘণ্টা আগে
রমজানকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে দেখুন। কোরআনের অর্থ নিয়ে ভাবুন এবং বেশি বেশি জিকির করুন। এটি আপনাকে অনর্থক কথা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। এই মাসে নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। ইসলামিক পডকাস্ট শোনা বা শিক্ষামূলক ভিডিও দেখার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়ান। আপনার প্রতিদিনের...
১৪ ঘণ্টা আগে
ঈদে পাওয়া বোনাস মানেই সেটাকে বাড়তি মনে করে সব টাকা খরচ করে ফেলা নয়; বরং এটি আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করার একটি দারুণ সুযোগ। বোনাসের টাকা প্রয়োজনের তুলনায় কখনো কম, কখনো বা বেশি মনে হতে পারে। কিন্তু একটু সুশৃঙ্খল পরিকল্পনা থাকলে এই টাকা দিয়ে ঈদের কেনাকাটা সেরেও ভবিষ্যৎ সঞ্চয় ও বিনিয়োগের...
১৬ ঘণ্টা আগে