প্রায় এক শ ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে ঝরনার জল। আধা কিলোমিটার দূর থেকেও পর্যটকেরা শুনতে পান ঝরনার পানির প্রবাহের শব্দ। স্বাভাবিকভাবেই বর্ষাকালে রূপের ডালি মেলে দেয় এ ঝরনা। তবে বর্ষা পেরিয়ে শরতেও অটুট থাকে তার সৌন্দর্য।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি দক্ষিণ পাড়ায় আশ্চর্য সুন্দর এই ঝরনার অবস্থান, নাম রিং তাং।
ঝিরিঝিরি শব্দে ওপর থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। আশপাশের সবুজ বনানী এবং পাখির কলতান আপনার জন্য বাড়তি পাওয়া। পাশের খাড়া পাহাড় এবং ঝরনা থেকে নেমে আসা জলধারা মৃদু শব্দে বয়ে চলেছে দেবতাছড়ি ছড়া ধরে।
দেবতাছড়ি পাড়ার কারবারি রাজ চন্দ্র তনচংগ্যা জানান, মারমা ভাষায় রি শব্দের অর্থ হলো পানি এবং তাং শব্দের অর্থ হলো তোলা বা ওঠানো। অনেক বছর আগে এই ঝরনার পাশে একটা মারমা পাড়া ছিল। সেখানকার মারমারা এই ঝরনা থেকে পানি তুলতেন বলে ঝরনাটি রি তাং নাম পায়।
রাজ চন্দ্র তনচংগ্যা বলেন, এখন এই ঝরনার পাশে মারমা সম্প্রদায়ের বসবাস নাই, প্রায় ৬০ বছর আগে তারা অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে। বর্তমানে এই ঝরনার পাশে দক্ষিণ দেবতাছড়ি এলাকায় শতাধিক তনচংগ্যা পরিবারের বসবাস।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মদন মোহন তনচংগ্যা বলেন, ‘আমার ওয়ার্ডের এই ঝরনা দেখতে খুব সুন্দর। এখানে বিশেষ করে বর্ষাকালে প্রচুর পর্যটক আসেন। তবে ঝরনার আসার পথটুকু সংস্কার করা হলে ভালো হতো। পর্যটক আসাও বাড়বে।’
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, ওয়াগ্গা মৌজার মধ্যে এটি একটি বিখ্যাত ঝরনা। প্রশাসনের পক্ষ থেকে এই ঝরনায় আসার পথগুলোর অবকাঠামোগত উন্নয়ন করলে অনেক পর্যটক আসবেন এখানে।
গতকাল শনিবার ঝরনা দেখতে এসেছিলেন বেশ কিছু পর্যটক। তাঁরা জানান, এই ঝরনার সৌন্দর্য দেখে তাঁরা মুগ্ধ। আশপাশের গাছগাছালি ও পাখির ডাকেও মন ভরে গেছে। ঝরনায় আসার পথটাও অনেক সুন্দর।
শনিবার এই ঝরনার সৌন্দর্য উপভোগ এবং কমিউনিটি বেইজড ট্যুরিজম নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করতে দক্ষিণ দেবতাছড়ি রি তাং ঝরনায় যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
ইউএনও বলেন, ‘কমিউনিটি বেইজড পর্যটনকে ত্বরান্বিত করার ব্যাপারে জেলা প্রশাসনের একটি নির্দেশনা আছে। তাই আজকে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং কারবারিদের নিয়ে আমি এই ঝরনা দেখতে এসেছি এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যাঁরা প্রকৃতি পছন্দ করেন এবং অ্যাডভেঞ্চারপ্রিয়, তাঁরা এই ঝরনায় এসে নিরাশ হবেন না।’
কীভাবে যাবেন
রাঙামাটি-ঘাগড়া-বড়ইছড়ি সড়কের দেবতাছড়ি স্টেশনে নেমে সড়কের পূর্বপাশ ধরে প্রায় দেড় কিলোমিটার হেঁটে এই ঝরনায় পৌঁছানো যায়। আবার মূল সড়ক থেকে প্রথম এক কিলোমিটার পথ সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো যানবাহন দিয়ে এসে দক্ষিণ দেবতাছড়ি পাড়ায় পৌঁছাতে পারেন। তারপর আধা কিলোমিটার পথ হাঁটলেই ঝরনার সামনে চলে আসবেন। পথে মহাজন পাড়া, দেবতাছড়ি দক্ষিণ পাড়ার অপূর্ব সৌন্দর্য, স্থানীয় বৌদ্ধ বিহার, সবুজ ধানখেত, পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং দেবতাছড়ি ছড়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
৮ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১১ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১৫ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৭ ঘণ্টা আগে