বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের পাসপোর্টগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে, যে তালিকায় উঠে এসেছে এমন তথ্য।
শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
সূচকে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
এশিয়া
ভুটান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পূর্ব তিমুর।
আফ্রিকা
বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া ও টোগো।
ক্যারিবীয় অঞ্চল
বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া অঞ্চল
কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু ও ভানুয়াতু।
দক্ষিণ আমেরিকা
বলিভিয়া।
এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপদেশেও যেতে পারবেন বাংলাদেশিরা। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা।

একসময় যে রূপচর্চা আপনার পছন্দের বিষয় ছিল, ধীরে ধীরে সেসব বাধ্যতামূলক কাজের মতো মনে হতে শুরু করে, আর তখনই শরীর ও মনে যে ক্লান্তি ভর করে, সেটাই বিউটি বার্ন আউট। এভাবেই সেলফ-কেয়ার বা নিজের যত্ন নেওয়া ধীরে ধীরে নিজের ভালো থাকার বদলে নিখুঁত হওয়ার দৌড়ে পরিণত হয়। দশ ধাপের স্কিন কেয়ার রুটিনের...
২ ঘণ্টা আগে
বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার আলু কিমা। অন্যান্য সাধারণ কিমার রেসিপির তুলনায় এতে গুঁড়া মসলার ব্যবহার অনেকটাই কম হয়। এর মূল আকর্ষণ মাংসের নিজস্ব স্বাদ, গোটা গরমমসলার সুবাস এবং খুব সহজ অথচ পুষ্টিকর রান্নার পদ্ধতি। সাধারণত গরু বা খাসির মাংসের কিমা দিয়ে এটি তৈরি করা হয়...
৪ ঘণ্টা আগে
দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
১৮ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
১৯ ঘণ্টা আগে