ঋতু অনুযায়ী একেক জায়গার সৌন্দর্য একেক রকম। তাই ভ্রমণে যাওয়ার আগে গন্তব্য ঠিক করা জরুরি। তেমনই ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় সরঞ্জাম। কোথায় যাচ্ছেন এবং কত দিন থাকবেন তার ওপর নির্ভর করে সঙ্গে জিনিসপত্র নিন।
যেখানেই যান না কেন, ব্যাগ ভর্তি জিনিস না নিয়ে দরকারি জিনিস নেওয়াই উত্তম। যাঁরা ব্যাগপ্যাক নিয়ে বের হয়ে পড়েন, তাঁরা বিশেষভাবে খেয়াল রাখবেন, শীতের কাপড়ের ওজন যেন কম থাকে। এ সময় ভ্রমণে মাফলার, শাড়ি বা চাদর-জাতীয় পোশাক বাদ দিয়ে জ্যাকেট, হুডি, কান ঢাকা উলের টুপি পরুন। শীতকালে ভ্রমণের ক্ষেত্রে গাঢ় রঙের মোটা তাপ নিরোধক কাপড়ের তৈরি পোশাক রাখুন সঙ্গে। সঙ্গে জুতা পড়ুন এবং একাধিক জোড়া মোজা রাখুন। সম্ভব হলে সঙ্গে গরম পানি বা চা-কফি খেতে ফ্লাস্ক রাখতে পারেন।
শীতে শ্বাসকষ্ট বা হাঁপানি এবং নাকের প্রদাহের সমস্যা খুব সাধারণ। এগুলো থেকে সতর্ক থাকতে মাস্ক সঙ্গে রাখুন। সব জায়গায় সব ওষুধ পাওয়া যায় না। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন। সঙ্গে ফার্স্ট এইড বক্স নিতে পারলে খুব ভালো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
১৮ মিনিট আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
১৮ মিনিট আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
১ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
২ ঘণ্টা আগে