পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।
স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।
উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।

নানা কারণে রাতারাতি ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যত্ন নিচ্ছেন, কিন্তু ত্বকের যত্ন নিতে গিয়ে কী ভুল করছেন, সেটা জানাও জরুরি। জীবনযাপনে কোনো পরিবর্তন এসেছে কি না, সে কথাও ভাবতে হবে। তারপরই সমাধান মিলবে। হঠাৎ মুখের ত্বকে সমস্যা দেখা দিলে যে বিষয়গুলো যাচাই করে দেখতে হবে, সেগুলো হলো...
৬ ঘণ্টা আগে
সত্যি কি পোষা প্রাণী আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? গবেষণা বলছে, প্রচণ্ড মানসিক চাপের মুহূর্তে বিড়ালকে আদর করা বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করা আপনার মেজাজ ভালো করার বদলে উল্টো আরও বিগড়ে দিতে পারে। অধিকাংশ মানুষ বিড়ালের শারীরিক ভাষা বা তাদের অপছন্দ বুঝতে ভুল করেন। নিজের খারাপ লাগার মুহূর্তে...
১১ ঘণ্টা আগে
যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
১৩ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
১৫ ঘণ্টা আগে