বছর শেষ হয়ে এল! কয়েক দিন বাদেই নতুন বছর। বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।
তারকা হোটেল
বাড়ি বা বাসায় পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে বছর শেষের রাতটি কাটানোর চিন্তা করতে পারেন যে কেউ। কিন্তু যাঁরা একটু ভিন্নভাবে এ উৎসবগুলো উপভোগ করতে চান, তাঁদের জন্য ভালো জায়গা ফাইভ স্টার হোটেলগুলো।
থার্টি ফার্স্ট নাইট বা বছরের শেষ রাতটি ফাইভ স্টার হোটেলে কাটানোর স্মৃতি আপনার থেকে যেতে পারে অনেক দিন। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার পাঁচ তারকা হোটেলগুলো তাদের অতিথিদের জন্য এ রাতটিতে বিশেষ আয়োজন করে থাকে।
এ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে হোটেলগুলো। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংকও বিশেষ অফার দিয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে হোটেল বুকিং, এয়ার টিকিট ইত্যাদিতে বিভিন্ন অফার পাওয়া যায় এ সময়।
পর্যটন গন্তব্য
দেশ-বিদেশের পর্যটন গন্তব্যগুলোতে বছরের এই শেষ সময়ে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। সাধারণত সেসব জায়গার হোটেল-রিসোর্টগুলো এসব আয়োজন করে। তাই ভিন্নমাত্রায় আয়োজনে মেতে নতুন বছরকে স্বাগত জানাতে চলে যেতে পারেন কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে। এ ছাড়া চাইলে বিদেশেও যেতে পারেন।
মনে রাখবেন
যেখানেই যান না কেন উৎসবে পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির যেন ক্ষতি না হয়, তা বিবেচনায় রাখুন।

ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
২ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৪ ঘণ্টা আগে
চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের
১৮ ঘণ্টা আগে
কোনো তরুণীর দুই পায়ে দুই ধরনের স্ট্রাইপড মোজা চোখে পড়লে, নখে নীল ও সবুজ নেইলপলিশ, এক কানে দুল, নাকে বড় নথ, চোখে একটুখানি থেবড়ানো কাজল কিংবা চুলটা না খোঁপা না পনিটেইল করে বাঁধা দেখলে, ঠিক কী মনে হবে আপনার?
১ দিন আগে