
স্থগিত অ্যাকাউন্টগুলো ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার মাধ্যমে টুইটারে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেছেন, টুইটারের যেসব অ্যাকাউন্ট কোনো আইন ভঙ্গ করেনি, আর স্প্যামের সঙ্গে যুক্ত না থেকেও অন্য কোনো কারণে স্থগিত হয়েছে, সেইসব অ্যাকাউন্টই মূলত ফিরিয়ে আনা হবে।
গতকাল নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘জনগণ তাঁদের মতামত জানিয়েছেন। আগামী সপ্তাহের শুরু থেকেই সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু হবে।’ টুইটের শেষে তিনি লিখেছেন—‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।
এর আগে গত বুধবার বিকেলে ইলন মাস্ক টুইট করে এ ব্যাপারে একটি অনলাইন ভোট কার্যক্রম চালু করেন। টুইটে তিনি জানতে চান, ‘টুইটারের যেসব অ্যাকাউন্ট কোনো আইন ভঙ্গ করেনি, আর স্প্যামের সঙ্গে যুক্ত না থেকেও অন্য কোনো কারণে স্থগিত হয়েছে, সেই সব অ্যাকাউন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাঁদের অ্যাকাউন্ট আবার চালু করা যায় কি না।’ ইলন মাস্কের এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে। প্রায় ৩২ লাখ টুইটার ব্যবহারকারী ভোট দিয়েছেন এই পোলে। এর মধ্যে ৭২ দশমিক ৪ শতাংশ সাধারণ ক্ষমার পক্ষে ভোট করেছেন।
গত ১৮ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার ব্যাপারে পোল চালু করেছিলেন মাস্ক। প্রায় দেড় কোটি মানুষ অনলাইন ভোটে অংশগ্রহণ করেছিলেন। এর প্রায় ৫১ দশমিক ৮ শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পক্ষে ভোট দেন। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

কাজের ব্যস্ততার মাঝে অফিসে বসে যখন প্রচণ্ড ঘুম আর ক্লান্তি ভর করে, তখন কম্পিউটারের স্ক্রিনের সামনে চোখ খোলা রাখাটাই এক রকম নির্যাতন বলে মনে হয়। সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু অনেক সময় রাতে ঠিকঠাক ঘুমানোর পরও দেখা যায়, দুপুরের পর কোনো...
৩ ঘণ্টা আগে
ফারিকল হলো নরওয়ের জাতীয় খাবার। এই খাবার বিশেষ করে দেশটির সাপ্তাহিক ছুটির দিন রোববারে রাতের খাবার হিসেবে ভীষণ জনপ্রিয়। এটি মূলত ভেড়া বা খাসির মাংস ও বাঁধাকপি দিয়ে তৈরি একটি সুস্বাদু স্টু জাতীয় খাবার। দেশটিতে সাধারণত শরৎকালে এই খাবার বেশি খাওয়া হয়। প্রতিবছরের সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার...
৪ ঘণ্টা আগে
শিশু জুস খেতে পছন্দ করে? বাইরের জুস না দিয়ে মৌসুমি ফল আম দিয়েই তৈরি করে দিন স্বাস্থ্যকর জুস। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশশৈলীর চেয়ে রোমান্টিক ইন্টেরিয়র ডিজাইন খুব কমই রয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের অংশ হিসেবে, স্প্যানিশ ইন্টেরিয়রগুলো উষ্ণ, আন্তরিক এবং অত্যন্ত স্টাইলিশ হয়ে থাকে। ঐতিহ্যবাহী স্টাকো দেয়াল, আলংকারিক টাইলসের কাজ এবং গম্বুজাকৃতির ছাদ সহজেই বলে দেয় স্প্যানিশ আভিজাত্য়ের কথা। যদি নিজের বাড়ি তৈরির কথা...
৮ ঘণ্টা আগে