
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
থ্রেডসে ইতিমধ্যেই এমন একটি ফিড দেখা যায়, যেখানে শুধুমাত্র তাদের ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। তবে অ্যালগরিদমভিত্তিক ফিডটি ব্যবহারকারীরা অ্যাপটি খুললে দেখানো হয়।
থ্রেডসের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘আমরা র্যাংকিংগুলো নতুনভাবে সাজাচ্ছি যাতে আপনি যাদের অনুসরণ করেন, তাদের কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মানে হলো—‘আপনি যাদের অনুসরণ করেন না, তাদের পোস্ট কম দেখবেন এবং যাদের অনুসরণ করেন, তাদের পোস্ট বেশি দেখবেন।’
এই আপডেটটির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরা বেশি প্রভাবিত হবে। কারণ অ্যালগরিদমের মাধ্যমে তাদের পোস্টগুলো এমন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান যারা তাদের ফলো করে না। তবে আপডেট হওয়া অ্যালগরিদমের ফলে তাদের ফলোয়াররা তাদের পোস্ট আরও বেশি দেখতে পাবে।
তবে প্ল্যাটফর্মটি পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে কেন তা স্পষ্ট করেনি মোসেরি। চলতি বছরের জুলাইয়ে থ্রেডসে ১৭৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে এক্সের মতো এটিও বট সমস্যায় আক্রান্ত। থ্রেডস এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় কনটেন্ট পুনঃপ্রকাশ করে বটগুলো। বিশেষত যেসব পোস্ট অনেক এনগেজমেন্ট পায়। বিষয়টি ব্যবহারকারীরা জন্য বেশ বিরক্তিকর। সর্বশেষ অ্যালগরিদম আপডেটের ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টগুলো পোস্ট কম দেখতে পাবেন যেগুলো তারা অনুসরণ করে না।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে অ্যালগরিদমিক ফর ইউ ফিডে প্রদর্শিত হয়।
বর্তমানে এক্স ছেড়ে আরেক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই–এ চলে যাচ্ছেন অনেক ব্যবহারকারী। এর ব্যবহারকারী ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। যদিও থ্রেডসের ২৭৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব এর মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই এমনটাই জানিয়েছে।

আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
৩৩ মিনিট আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
৩ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৫ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৮ ঘণ্টা আগে