
প্রতিদিন ১০ কোটিরও বেশি মানুষ থ্রেডস ব্যবহার করেন বলে জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত বছর প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকেই এর ব্যবহারকারী দ্রুত বাড়ছে। সম্প্রতি ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলকও অতিক্রম করেছে মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডস।
গত সোমবার জাকারবার্গ জানান, থ্রেডসে বর্তমানে ১০ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী রয়েছেন এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিতে পৌঁছেছে, যা নভেম্বরের ২৭৫ মিলিয়ন থেকে বেড়ে গেছে।
থ্রেডসের পক্ষ থেকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিয়মিত হালনাগাদ করা হলেও এটি প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করল।
গত এক মাসে মেটা ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন নতুন ফিচার প্রকাশ করেছে। মে মাস পর্যন্ত এক্স ৬০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারীর তথ্য দিয়েছে, আর ব্লুস্কাই সম্প্রতি ২৫ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করেছে। এক্স থেকে ব্যবহারকারীদের চলে আসায় থ্রেডসও লাভবান হচ্ছে।
বিভিন্ন তথ্যসূত্র অনুসারে, ২০২৫ সালের শুরুতে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষা শুরু করতে পারে মেটা। এর আগে জাকারবার্গ বলেছিলেন যে, থ্রেডস যদি এক বিলিয়ন ব্যবহারকারী পার করে, তবে মোনেটাইজেশন প্রক্রিয়া চালু করতে পারে।
ব্লুস্কাই দাবি করছে, এটি থ্রেডস এবং এক্সের তুলনায় কনটেন্ট প্রকাশকদের কাছে তিন গুণ বেশি ট্র্যাফিক পৌঁছে দেয়।
গত মাসে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন গত তিন মাস ধরে থ্রেডসে প্রতিদিন গড়ে এক মিলিয়ন বা ১০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে।
নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে থ্রেডস কিছু নতুন ফিচার এনেছে, যেমন কাস্টম ফিড, নতুন ব্যবহারকারীদের জন্য স্টার্টার প্যাক অব অ্যাকাউন্ট এবং ডিফল্ট ফিড পরিবর্তন করার অপশন।
এ ছাড়া থ্রেডসের বর্তমান জনপ্রিয়তা কাজে লাগিয়ে মেটা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ‘দ্য ইনফরমেশন’ নামের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। বেশ কিছু সূত্রের মতে, মেটা এই পদক্ষেপের মাধ্যমে থ্রেডসের সফলতা আরও ত্বরান্বিত করার চেষ্টা করবে।
তার প্রতিদ্বন্দ্বী ব্লুস্কাই বর্তমানে বিজ্ঞাপন ছাড়া নীতি অনুসরণ করছে। তবে এটি একটি পেইড সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে, যার মধ্যে থাকবে দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা, কাস্টমাইজেবল অ্যাপ আইকন, প্রোফাইল ব্যাজ এবং প্রোফাইল পারসোনালাইজেশন টুলস।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ

আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
৩৩ মিনিট আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
৩ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৫ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৮ ঘণ্টা আগে