
হোয়াটসঅ্যাপে এখন কোয়ালিটি অপরিবর্তিত রেখেই ছবি ভিডিও শেয়ার করা যাবে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটিতে আগে ভিডিও-ছবি শেয়ার করলে স্বয়ংক্রিয়ভাবে মান কমে যেত। এছাড়া এতদিন হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ভিডিও-ছবি শেয়ার করার আলাদা কোনো অপশন ছিল না। ভিডিও শেয়ার করলে কমপ্রেসড হয়ে যেত। এই সমস্যা দূর করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ফিচারে ভিডিও কিংবা ছবি শেয়ার করার জন্য রয়েছে তিনটি অপশন:
১. প্রথম অপশন হিসেবে থাকছে অটো মোড। এই মোডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নিজে থেকে কমপ্রেশন মোড সিলেক্ট করে ছবি ভিডিও শেয়ার করবে।
২. দ্বিতীয় অপশন হিসেবে থাকছে বেস্ট কোয়ালিটি। এই মোডে সেরা কোয়ালিটিতে ভিডিও বা ছবিটি শেয়ার হবে। অর্থাৎ কমপ্রেশন ছাড়াই শেয়ার করা যাবে। এটাই হচ্ছে সেই বিশেষ মোড যেটি ব্যবহারকারীকে গুণগত মান ঠিক রেখে ভিডিও কিংবা ছবি শেয়ার করার সুযোগ দেবে।
৩. হোয়াটসঅ্যাপের ছবি–ভিডিও শেয়ার করার আরেকটি অপশন হলো– ডেটা সেভার মোড। এই অপশনের মাধ্যমে ভিডিও-ছবি পাঠানোর সময় নিজেই কমপ্রেস করে নেবে হোয়াটসঅ্যাপ । যদিও এখন ডেভেলপমেন্ট মোডে রয়েছে এই অপশন। তবে দ্রুত এই অপশন উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ফিচারের জন্য গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১১ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৪ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৭ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৯ ঘণ্টা আগে