মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন অংশ যুক্ত হওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলে বেশ কয়েকটি ফিচার উন্নত করা হয়েছে। এ সুবিধাগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনের ব্লগ ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল ফিচারটিতে ছোট কিছু পরিবর্তন এনেছে। ফোনের স্ক্রিনে আর কল লিংক অপশনটি দেখা যাবে না। এর পরিবর্তে, একের বেশি ব্যবহারকারীকে কল করার ফিচার সম্পর্কিত বার্তা দেখানো হবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভাসমান অ্যাকশন বাটনটির পরিবর্তে প্লাস আইকন যুক্ত করা করা হয়েছে।
চ্যাটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগে গ্রুপ কলে ৩২ জনের মতো একসঙ্গে যুক্ত হওয়া যেত। কিন্তু পরের আপডেটগুলোতে সেই সংখ্যা ১৫–এ নামিয়ে আনা হয়।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা গ্রুপ কলের শুরুতেই ৩২ জন অংশগ্রহণকারী বাছাই করতে পারবেন।
প্রতিবেদন বলছে, ৩২ জন অংশগ্রহণকারী নিয়ে গ্রুপ কল ও কল ট্যাবে কয়েকটি পরিবর্তন নিয়ে নতুন ফিচারটি শুধু সীমিত সংখ্যক কয়েকটি বেটা টেস্টারেই পাওয়া যাবে। শিগগিরই এটি আরও অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য ‘অটোমেটিক সিকিউরিটি কোড ভেরিফিকেশন’ নামের একটি ফিচার যুক্ত করা হচ্ছে যা অ্যান্ড্রয়েডের সীমিত কয়েকটি বেটা টেস্টারে পাওয়া যাচ্ছে।
এ ফিচারের মাধ্যমে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই কোনো বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় কি না তা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই যাচাই করে দেখবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘কি ট্রান্সপারেন্সি’। এতে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে।
গ্রুপ চ্যাট থেকে গ্রুপ ভয়েস কল করবেন যেভাবে
CALLS ট্যাব থেকে গ্রুপ ভয়েস কল
হোয়াটসঅ্যাপ ওপেন করে CALLS ট্যাবে ট্যাপ করুন।
ট্যাপ করুন New call > New group call.
গ্রুপ কলে যাদের যুক্ত করতে চান কন্টাক্ট থেকে তাঁদের যুক্ত করুন। এরপর Voice call–এর ট্যাপ করুন।

২০২২ সালে ইউনেসকো ফরাসি বাগেটকে ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বাগেটই ফ্রান্সের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফরাসি ফুড ইন্ডাস্ট্রিতে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তবে কি ফরাসি টেবিল থেকে বাগেট অদৃশ্য হয়ে যাবে? বাইরে মুচমুচে আর ভেতরে মাখনের মতো নরম...
১২ ঘণ্টা আগে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পূর্ব খাসি হিলসের ছোট্ট সেই গ্রামের নাম মাওলিননং। মাত্র ৬০০ মানুষের বসতি এই গ্রামে। সুন্দর ফুলের সারি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতে প্রতি শনিবারেও প্রায় এক হাজার পর্যটকের ভিড় জমে এখানে। গ্রামটি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম হিসেবে পরিচিত। এই বিপুল...
১৫ ঘণ্টা আগে
উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের সময় কেবিনের লাইট বা ভেতরের আলো কমিয়ে দেওয়া কোনো নান্দনিক বা সাজসজ্জার বিষয় নয়। এর পেছনে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান নিরাপত্তার কৌশল। এভিয়েশন বিশেষজ্ঞরা উড্ডয়ন ও অবতরণের এই সময়কে বিমানের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বা ক্রিটিক্যাল ফেজ’ বলে মনে করেন।
১৭ ঘণ্টা আগে
‘দ্য জাপানিজ ওয়াইফ’ সিনেমাটি দেখার পর, ২০১১ বা ২০১২ সালের দিকে জাপানের প্রতি আমার আগ্রহ জাগে। চলচ্চিত্রটিতে দেখানো জাপানের মানুষ, সংস্কৃতি ও জীবনযাত্রা; বিশেষ করে মিয়াগি নামের জাপানি মেয়েটির ব্যক্তিত্ব ও ঋজু আবেগ দেখে মুগ্ধ হয়েছিলাম। তখনই মনে হয়েছিল, সুযোগ পেলে একদিন দেশটি কাছ থেকে দেখব।
১৯ ঘণ্টা আগে