প্রযুক্তির এই যুগে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রায় সব ধরনের বার্তা অ্যাপটিতে আদান-প্রদান হয়। ব্যক্তিগত বা গোপনীয় বার্তা যাতে কেউ দেখতে না পারে, সে জন্য সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
যা থাকছে নতুন ফিচারে
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট লক করে রাখা যাবে। এ জন্য নির্ধারিত বার্তাগুলো বাছাই করার পর লক করে নিলেই সেগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে। পুনরায় লক করা বার্তাগুলো দেখতে হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকে গোপন ফোল্ডারটিতে যেতে হবে। এরপর পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ডেটা দিয়ে সুরক্ষিত ফোল্ডার থেকে বার্তাগুলো আনলক করা যাবে।
যদি কোনো লক করা চ্যাটে পুনরায় বার্তা আসে, তবে ওই বার্তা ডিভাইসের নোটিফিকেশনে দেখাবে না। তার মানে, মোবাইল ফোন যদি অন্য কারও হাতে থাকে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপে লক করা কোনো বার্তাই মোবাইল ফোনে দেখা যাবে না। ফলে অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপে ঢুকে লক করা বার্তা দেখতে পারবে না।
চ্যাট লক ব্যবহার কেন জরুরি
নতুন আসা এই ফিচার অ্যাপটির কোনো নিরাপত্তাবিষয়ক আপডেট নয়। এটি মূলত বার্তাগুলো নিরাপদ রাখার ফিচার। এর মূল উদ্দেশ্য, অনেক সময় আমাদের হাতের স্মার্টফোন নানা কারণে অন্যের হাতে থাকে। আর তখনই দেখা যায়, হুট করে ব্যক্তিগত কিংবা গোপনীয় বার্তা চলে আসে। এতে বিব্রত হওয়ার পাশাপাশি গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে চ্যাট লক হতে পারে ভালো সমাধান।
ফিচারটি কখন চালু হবে
গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি চালু করে। মেটার ঘোষণা অনুযায়ী, ফিচারটি সারা বিশ্বে চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় এখনই তা চালু হচ্ছে না। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে বেশ কিছুদিন সময় লাগবে।
খুব শিগগির চ্যাট লকের সহযোগী আরও কিছু ফিচার নিয়ে আসছে মেটা। যেমন ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসের জন্য চ্যাট লকের ব্যবস্থা। এ ছাড়া চ্যাট লকের জন্য আলাদা পাসওয়ার্ড চালু করার কথাও ভাবছে মেটা। এই ফিচার চালু হলে আর ফোন লকের পাসওয়ার্ডের ওপর হোয়াটসঅ্যাপকে নির্ভর করতে হবে না।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
৩ ঘণ্টা আগে
বাঙালি আর দূর আফ্রিকার দেশ ঘানার মানুষের মধ্যে একটা বিষয়ে খানিকটা মিল আছে। চমকে ওঠার কিছু নেই। শীতলক্ষ্যাতীরের মানুষ যেমন সুদীর্ঘ সময় ধরে তাঁতে বুনে চলেছেন জামদানি কাপড়, ঘানার মানুষও তেমনি তাঁতের ফ্রেমে রঙিন সুতায় বুনে চলেছেন নিজেদের ইতিহাস। ঘানার ঐতিহ্যবাহী কাপড়ের গল্পটা শুধু সুতা দিয়ে কাপড় বোনার
৫ ঘণ্টা আগে
বাঙালির যেমন আছে শিঙাড়া বা আলুর চপের মতো জিবে জল আনা ভাজাপোড়া খাবার, তেমনি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের মানুষদের আছে ঐতিহ্যবাহী পদ ‘মাকুদা’। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মৌরিতানিয়া নিয়ে গঠিত উত্তর আফ্রিকার একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল মাগরেব। আর মাকুদা হলো সেই অঞ্চলের গোল চ্যাপ্টা...
৭ ঘণ্টা আগে
ইউরোপের একমাত্র লিঙ্গ-ভিত্তিক বিভক্ত সৈকত ইতালির ‘আল্লা ল্যান্টার্না’। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই সৈকতে সম্প্রতি এক অভূতপূর্ব হট্টগোলের ঘটনা ঘটেছে। এক তরুণী পর্যটক পুরুষদের জন্য সংরক্ষিত এলাকায় গিয়ে রোদ পোহাতে অস্বীকৃতি জানালে এই ঝামেলার সূত্রপাত হয়।
১৭ ঘণ্টা আগে