একের পর এক নতুন সুবিধা যোগ করছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এবার নতুন সংযোজন হচ্ছে, ডিলিট হওয়া মেসেজও হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সাইটের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এরকম একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিন সময় দেওয়া হতো। এই নতুন ফিচারের পর আর মেসেজ একেবারে মুছে ফেলা হবে না।
‘কেপ্ট মেসেজ’ নামের নতুন যে ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে, এতে মেসেজ মুছে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়ার পরও দেখা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের জন্য নতুন এই ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সব ব্যবহারকারী কনভারসেশনে রাখা বার্তা ফের ব্যবহার করতে পারবেন। যদিও ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কেপ্ট মেসেজের পাশাপাশি গ্রুপ কনভারসেশনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ‘সাইলেন্ট লিভ গ্রুপ’ নিয়েও কাজ করছে। ভবিষ্যতে যদি কোনো ব্যবহারকারী গ্রুপ ছেড়ে চলে যান সে ক্ষেত্রে কোনো নোটিফিকেশন পাঠানো হবে না। তবে অ্যাডমিনকে গ্রুপের সেটিংস পরিবর্তনের সুবিধা দেওয়া হবে।
এর আগে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে নেওয়ার সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। তবে এই সুবিধা চালু করতে ডিভাইস দুটোকে একই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। এত দিন সেবাটি থেকে অন্য ডিভাইসে বার্তা নেওয়ার সুবিধা থাকলেও, তা শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই প্রযোজ্য ছিল। যেসব ব্যবহারকারীর ‘অ্যান্ড্রয়েড ৫.০ +’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২.২২. ৭.৭৪’ বা এর পরবর্তী সংস্করণ এবং ‘আইওএস ১৫.৫ +’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২২.১০. ৭০’ অথবা পরবর্তী সংস্করণ ইনস্টল করা রয়েছে, তাদের জন্য বার্তা সরানো তুলনামূলক সহজ।

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
৫ মিনিট আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
৩১ মিনিট আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
৩ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৫ ঘণ্টা আগে