
দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান জন পিনেট। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সময় যোগাযোগ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেসবুকের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন।
এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকার জন্য পিনেটের প্রতি কোম্পানি কৃতজ্ঞ। শুধু তাই নয়, তার পরবর্তী জীবনের শুভকামনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে জন পিনেট আসলে কী কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেসবুকের মুখপাত্র। গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে পিনেটের চলে যাওয়ার খবরটি প্রথম চাউর হয়।
ফেসবুকের তথ্যানুসারে, ২০১৯ সালে পিনেটকে আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এখানে যোগদানের আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের প্রাইভেট অফিস এবং ইনোভেশন ল্যাব গেটস ভেঞ্চারসে যোগাযোগ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
আরও পড়ুন:

ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৩ মিনিট আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১২ ঘণ্টা আগে
চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের
১৬ ঘণ্টা আগে
কোনো তরুণীর দুই পায়ে দুই ধরনের স্ট্রাইপড মোজা চোখে পড়লে, নখে নীল ও সবুজ নেইলপলিশ, এক কানে দুল, নাকে বড় নথ, চোখে একটুখানি থেবড়ানো কাজল কিংবা চুলটা না খোঁপা না পনিটেইল করে বাঁধা দেখলে, ঠিক কী মনে হবে আপনার?
২১ ঘণ্টা আগে