
ইনস্টাগ্রাম হচ্ছে ছবি আর ভিডিও শেয়ারিং এর ডিজিটাল মাধ্যম। এটির মালিকানা ফেসবুকের। মেসেঞ্জার হচ্ছে বার্তা আদান প্রদান করার একটি অ্যাপস। এটির মালিকানাও ফেসবুকের।
মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান প্রক্রিয়া সহজ করতে কাজ করে যাচ্ছে ফেসবুক। এজন্য সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এগুলো করা হচ্ছে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম অ্যাপসকে আরো বেশি গ্রাহকবান্ধব করার জন্য।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেঞ্জারে থাকা বন্ধুদের সঙ্গে যাতে সহজে কথা বলতে পারেন সেজন্যও কাজ করছে ফেসবুক।ফেসবুকের মালিকানাধীন আরেকটি জনপ্রিয় অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কিভাবে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম ব্যবহারকারী বন্ধুদের সাথে আরো সহজে যোগাযোগ করতে বা তথ্য আদানপ্রদান করতে পারে সে বিষয়ে কাজ করছে ফেসবুক কতৃপক্ষ। সোশ্যাল মিডিয়া ব্যবসা একচেটিয়াভাবে দখলে রাখতে চায় ফেসবুক। যার কারণে একাধিক পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি। ইনস্টাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছ থেকে। দুটি একই সঙ্গে ব্যবহার করতে না চাইলেও দুটি অ্যাপ পৃথক পৃথকভাবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।
এভাবে ফেসবুক কতৃপক্ষ তার মালিকানাধীন অ্যাপসগুলো কিভাবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয় সে বিষয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গত দুই বছরে অ্যাপসগুলোর মধ্যে সমন্বয়ের বিভিন্ন জনপ্রিয় ফিচার নিয়ে এসেছে ফেসবুক কতৃপক্ষ। তাই বলা যায় ফেসবুক কতৃপক্ষ ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রাম,মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়েও বেশ সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিনিয়তই এসব অ্যাপে যুক্ত করছে নানারকম ফিচার।

মিষ্টি মেয়ে পূজার রূপ নিয়ে দ্বিতীয় কোনো কথা বলার উপায় নেই। সবারই চোখ ধাঁধিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া নানান সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সৌন্দর্যচর্চার বিষয়ে মানুষ তাঁর কাছ থেকে যা যা শুনতে চায়, সেগুলোর বিশেষ কোনোটিই তিনি করেন না; বরং রূপচর্চার ব্যাপারে নিজেকে খানিকটা অলস বলতেই বেশি সহজ...
২২ মিনিট আগে
বাজারে পাকা আম এসেছে। যদিও বিশেষজ্ঞদের মত, পাকা আম আরও কিছুদিন পর খাওয়াই ভালো। তারপরও এখন থেকে যাঁরা পাকা আম দিয়ে তৈরি নানান রেসিপি টুকে রাখছেন, তাঁদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা পাঠিয়েছেন পাকা আম দিয়ে তৈরি ফুল পুডিংয়ের রেসিপি ও ছবি। উপকরণ: আমের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ...
২ ঘণ্টা আগে
বিভিন্ন ভাবে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর কারণে আমাদের দিনের একটি বড় অংশ বসে কেটে যায়। আপাতদৃষ্টে এই আচরণ স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় একটানা বসে থাকা আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মারাত্মক স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করে। জেনে নিন, দীর্ঘ সময় বসে থাকার ১০টি প্রধান স্বাস্থ্যঝুঁকির কথা...
১৮ ঘণ্টা আগে
একই আড্ডায় বা একই ঘরে অনেকে একসঙ্গে বসে আছেন। অথচ দেখা গেল, মশা বেছে বেছে আপনাকেই বেশি কামড়াচ্ছে। এই গরমে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা দায়। এমন অভিজ্ঞতা হলে নিজেকে ‘মশার চুম্বক’ মনে হওয়া খুব স্বাভাবিক। তবে এটি কোনো কাকতালীয় বিষয় নয়। গবেষকেরা জানিয়েছেন, মশার এই পক্ষপাতের পেছনে সুনির্দিষ্ট কিছু
১ দিন আগে