সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়ছেন। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ওই দুই কর্মকর্তা টুইটারের ভোক্তা এবং রাজস্ব বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেস এক্স ও টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তির পর এটি প্রতিষ্ঠানটির জন্য বড় একটি ধাক্কা।
পরাগ আগারওয়াল টুইটারের কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে জানিয়েছেন, টুইটার এখন থেকে তার অধিকাংশ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেবে, বর্তমানে থাকা সব চাকরির অফার নতুন করে পর্যালোচনা করবে। পরাগ ওই মেমোতে আরও জানিয়েছেন, ২০২০ সালে টুইটার ব্যবহারকারীর বৃদ্ধি ও রাজস্ব মাইলফলক অর্জনে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি।
টুইটারের ভোক্তা বিভাগের প্রধান কেভন বেকপুর ও রাজস্ব বিভাগের প্রধান ব্রুস ফ্যালক উভয়ই গত বৃহস্পতিবার নিজ নিজ টুইটে জানিয়েছেন, টুইটার ত্যাগের বিষয়টি তাদের নিজের নয়। বেকপুর তাঁর টুইটে তিনি এখনো পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘পরাগ আমাকে চলে যেতে বলেছিলেন। আমাকে তিনি বলেছেন যে তিনি টিমকে অন্য দিকে নিয়ে যেতে চান।’
এদিকে, ব্রুস ফ্যালক তাঁর টুইটে লিখেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমিও (পরাগের হাতে) বরখাস্তের শিকার।’
২০২৩ সালের শেষ নাগাদ সাড়ে ৭ বিলিয়ন ডলার বার্ষিক রাজস্ব আয় এবং দৈনিক ৩১৫ মিলিয়ন ব্যবহারকারী আনার লক্ষ্য নির্ধারণ করেছিল।

২০২২ সালে ইউনেসকো ফরাসি বাগেটকে ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বাগেটই ফ্রান্সের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফরাসি ফুড ইন্ডাস্ট্রিতে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তবে কি ফরাসি টেবিল থেকে বাগেট অদৃশ্য হয়ে যাবে? বাইরে মুচমুচে আর ভেতরে মাখনের মতো নরম...
৫ ঘণ্টা আগে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পূর্ব খাসি হিলসের ছোট্ট সেই গ্রামের নাম মাওলিননং। মাত্র ৬০০ মানুষের বসতি এই গ্রামে। সুন্দর ফুলের সারি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতে প্রতি শনিবারেও প্রায় এক হাজার পর্যটকের ভিড় জমে এখানে। গ্রামটি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম হিসেবে পরিচিত। এই বিপুল...
৮ ঘণ্টা আগে
উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের সময় কেবিনের লাইট বা ভেতরের আলো কমিয়ে দেওয়া কোনো নান্দনিক বা সাজসজ্জার বিষয় নয়। এর পেছনে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান নিরাপত্তার কৌশল। এভিয়েশন বিশেষজ্ঞরা উড্ডয়ন ও অবতরণের এই সময়কে বিমানের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বা ক্রিটিক্যাল ফেজ’ বলে মনে করেন।
১০ ঘণ্টা আগে
‘দ্য জাপানিজ ওয়াইফ’ সিনেমাটি দেখার পর, ২০১১ বা ২০১২ সালের দিকে জাপানের প্রতি আমার আগ্রহ জাগে। চলচ্চিত্রটিতে দেখানো জাপানের মানুষ, সংস্কৃতি ও জীবনযাত্রা; বিশেষ করে মিয়াগি নামের জাপানি মেয়েটির ব্যক্তিত্ব ও ঋজু আবেগ দেখে মুগ্ধ হয়েছিলাম। তখনই মনে হয়েছিল, সুযোগ পেলে একদিন দেশটি কাছ থেকে দেখব।
১২ ঘণ্টা আগে