দূষণ এবং অন্যান্য পরিবেশগত চাপ থেকে ত্বক রক্ষা করতে একে গভীর থেকে পরিষ্কার করা দরকার। এ জন্য স্কিনকেয়ার রুটিনে ফেস টোনার অন্তর্ভুক্ত করা যেতে পারে। কেনার আগে প্যাকেটের গায়ে এর উপকরণের নামগুলো লেখা থাকে। সেসব নামসহ মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে তবেই টোনার কিনতে হবে। তবে ব্যবহারের আগে জেনে রাখা ভালো, কোন ত্বকে কেমন টোনার ব্যবহার করতে হবে।
স্বাভাবিক ত্বক
এ ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা, গোলাপজল বা ক্যামোমাইলের মতো উপাদানসমৃদ্ধ হাইড্রেটিং বা ব্যালান্সিং টোনার বেছে নিতে হবে।
তৈলাক্ত বা ব্রণ প্রবণ ত্বক
তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের ক্ষেত্রে বিশেষজ্ঞরা স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডের মতো উপাদানের তৈরি টোনার বেছে নেওয়ার পরামর্শ দেন।
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং টোনার বেছে নিতে হবে, যেগুলো হাইয়ালুরোনিক অ্যাসিড, গোলাপজল বা গ্লিসারিনের মতো হিউমেকট্যান্ট গুণাগুণে সমৃদ্ধ।
মিশ্র ত্বক
মিশ্র ত্বকের জন্য নিয়াসিনামাইড, গ্রিন টি এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদানে পরিপূর্ণ টোনার বেছে নিতে হবে।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা কিংবা ক্যামোমাইলযুক্ত প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ ফেস টোনার বেছে নিতে হবে।
বয়স্ক ত্বক
বয়স্ক ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিড বা পেপটাইডের মতো অ্যান্টি-এজিং উপাদানযুক্ত টোনার বেছে নিতে হবে।
সূত্র: হেলথ শটস

শাড়ি পরার সময় আয়নার দিকে তাকাতেই যেন বুকটা মোচড় দিয়ে উঠল। কী আপনি কী হয়ে গেছেন–একথাই ভাবছেন নিশ্চয়ই। মেঘে মেঘে বেলা তো কম হয়নি, বয়স পেরিয়েছে ৫০–এর কোঠা। প্রাকৃতিক নিয়মেই শারীরিক গঠনে পরিবর্তন তো আসারই কথা।
১৫ ঘণ্টা আগে
এই শহুরে জীবনে বাড়ির সামনে বাগান করার সৌভাগ্য আর কজনের মেলে? শখ-আহ্লাদ যেটুকু মেটানোর যার ফুরসত দেয় এক চিলতে বারান্দা। অবশ্য সুন্দর একটা বারান্দা পাওয়াও সৌভাগ্যের ব্যাপার।
১৭ ঘণ্টা আগে
বয়স বৃদ্ধি জীবনের এক চরম সত্য। কিন্তু এই বেড়ে চলা বয়সকে অনেকে মেনে নিতে পারেন না। আগের শক্তি কিংবা কাজের গতি ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। তেমনই আমাদের ত্বকে তার প্রভাব পড়তে শুরু করে। অনেকে বয়সের এই ছাপ লুকাতে দামি ক্রিম, লোশন বা সেরামের ওপর ভরসা করেন।
১৯ ঘণ্টা আগে
১২ থেকে ১৮ বছর বয়সী যেসব কিশোর-কিশোরী দিনে দুই ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এক বছর পর তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণ এবং সুখের অনুভূতি বা হ্যাপিনেস লেভেল উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই নেতিবাচক প্রভাব বেশি দেখা গেছে ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরীদের ক্ষেত্রে, যারা মাত্র বয়ঃসন্ধিতে পা দিয়েছে...
২১ ঘণ্টা আগে