হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে