আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
সেদ্ধ ছোলা ২ কাপ, সেদ্ধ আলু ২টি, চিকেন ৪ টুকরা, ডিম সেদ্ধ ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো।
প্রণালি
ছোলা, আলু, ডিম সেদ্ধ করে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে অল্প পানি দিন। এবার আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর চিকেন দিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন। তারপর ছোলা সেদ্ধ, আলু দিয়ে নেড়ে রান্না করুন। পরে গরম মসলা গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে নেড়ে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে দিন। এরপর ধনেপাতা কুচি ও চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর ডিম সেদ্ধ দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে যাবে শাহি ছোলা ভুনা।

আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
৪ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৬ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৯ ঘণ্টা আগে