প্রশ্ন: ঈদে মেকআপের আগে ও পরে কীভাবে ত্বকের যত্ন নেব? শাওন মেহনাজ, ঢাকা
উত্তর: মেকআপ করার আগে মুখের ত্বক ভালোভাবে ক্লিনজার দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার মেখে নিতে হবে। এর দু-তিন মিনিট পর ত্বকে প্রাইমার লাগিয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পর হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারে। এ ছাড়া কেউ যদি ফাউন্ডেশন লাগাতে না চান, তাহলে সরাসরি ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন প্রাইমারের ওপর। এরপর ব্লাশঅন, হাইলাইটার ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করা যাবে।
একটি বিষয় মনে রাখা জরুরি, মেকআপ হালকা হোক কিংবা ভারী, সেটি অবশ্যই সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। আর দিন শেষে ভালো মানের ক্লিনজার দিয়ে ভালো করে মেকআপ তুলে তারপরই ঘুমাতে যাবেন।
প্রশ্ন: ঈদের সাজে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করলে ভালো লাগবে? ফারাহ্ মাহমুদ, চট্টগ্রাম
উত্তর: এবারের ঈদে গরমের খুব দাপট থাকবে। তাই গ্লসি বা শিমারিং লিপস্টিক এড়িয়ে ম্যাট কিংবা ক্রিম বেজড লিপকালার ব্যবহার করতে পারেন। হালকা সাজের সঙ্গে লাল, মেরুনসহ যেকোনো গাঢ় রঙের লিপস্টিক হলেও মানাবে বেশ। ন্যুড লিপস্টিক যেকোনো মেকআপ লুকে মানানসই। সে কারণে সিম্পল টু গর্জিয়াস—যেকোনো লুকের জন্য ঠোঁটে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। পিচ, ন্যুড পিংক, মভ, টেরাকোটা ইত্যাদি রংও দারুণ মানাবে ঈদের দিনের সাজে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

সময়ের অভাবে বা ঝটপট খাবার গরম করতে আমরা সচরাচর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। অফিসের লাঞ্চ বক্স হোক বা রাতের বেঁচে যাওয়া খাবার, একটু ঠান্ডা হলেই আমরা হালকা গরম করে নিয়ে পেটে চালান করে দিই। কিন্তু আমরা অনেকেই জানি না, সব খাবার মাইক্রোওয়েভে গরম করা নিরাপদ নয়। কিছু খাবার ওভেনে গরম করলে গুণাগুণ...
৩ ঘণ্টা আগে
ঘুম নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। মজার বিষয় হলো, ভুল হলেও এগুলো অনেক সময় তথ্যের চেয়ে বেশি শক্তিশালী হয়ে কাজ করে। অনেকে মনে করি, কম ঘুমিয়েও কাজ চালানো সম্ভব। কিংবা ছুটির দিনে বেশি ঘুমিয়ে সপ্তাহের ঘুমের ঘাটতি পূরণ করা যায়। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। সুস্থ শরীর ও সতেজ মনের জন্য...
৫ ঘণ্টা আগে
এই গরমে মাছ-মাংস খেতে মন চাইছে না? হালকা নিরামিষের তরকারি আর শাক রান্না করার কথা ভাবছেন? আজ রাঁধুন মেথি শাকের লারা। কীভাবে রান্না করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এতটা তুঙ্গে থাকবে যে মনে হবে মাউন্ট এভারেস্টটা বগলদাবা করে পাড়ার মোড়ে চা খেতে যাবেন। কর্মক্ষেত্রে আপনার আইকিউ হঠাৎ আইনস্টাইনকে টপকে যেতে পারে। নতুন প্রজেক্টের অফার আসবে, কিন্তু অতি উৎসাহে বসের টেকো মাথায় হাত বুলিয়ে দেবেন না—চাকরিটা দরকার!
১৩ ঘণ্টা আগে