প্রশ্ন: শীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি? অলিমা সাবেরা, নওগাঁ
উত্তর: চুলে খুশকি থাকলে অ্যালোভেরা জেল ব্যবহার করা উচিত হবে না। নারকেল তেল ও লেবুর রস সমান অনুপাতে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করে এক ঘণ্টা রাখতে পারেন। তারপর শ্যাম্পু করুন। এর বাইরে সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার ত্বক ও চুলে তেল ম্যাসাজ করার আধা ঘণ্টা পর টক দই ও পানি ২:১ অনুপাতে মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিতে হবে। এতে মাথার ত্বকের খুশকি বের হয়ে আসবে। এরপর চুল ভালোভাবে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিলে খুশকি ধীরে ধীরে কমে যাবে।
প্রশ্ন: মাথার ত্বক খুবই শুষ্ক এবং চুলকায়। এর জন্য কী করতে পারি? সাকিয়া হক, চট্টগ্রাম
উত্তর: পানি কম পান করার কারণে কিংবা শরীরে প্রোটিনের ঘাটতি থাকায় মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। চুলে তেল ব্যবহার করার সময় তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিয়ে ভালোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে নিতে পারেন।
দু-এক ঘণ্টা রেখে এরপর শ্যাম্পু করে নিতে হবে। এরপর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে। চাইলে ভালো কোনো পারলারে গিয়ে মাসে এক দিন চুলে প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
২৮ মিনিট আগে
ভাদ্রের তালপাকা গরমে নাজেহাল? তাহলে তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই পদ, একেবারে ঠান্ডা ঠান্ডা। আপনাদের জন্য তালের এ দুটি খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আধুনিক ব্যস্ত জীবনে ফ্রিজ অন্যতম বড় ভরসা। সপ্তাহের বাজার সংরক্ষণ থেকে শুরু করে বেঁচে যাওয়া খাবার ভালো রাখতে ফ্রিজের জুড়ি নেই। তবে নিয়মিত ব্যবহারের ফলে ফ্রিজে প্রায়ই একধরনের গুমোট গন্ধ তৈরি হয়। কেটে রাখা কাঁচা পেঁয়াজ-রসুন কিংবা বিভিন্ন সস ও রান্না করা খাবারের ঘ্রাণ একসঙ্গে মিশে এই....
৩ ঘণ্টা আগে
ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
১৩ ঘণ্টা আগে