প্রশ্ন: হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
রেহানা আক্তার, ময়মনসিংহ
উত্তর: এ জন্য মাসে অন্তত দুবার মেনিকিউর করাতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে। অনেক সময় ডিহাইড্রেশনের কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়। আপনি কোন ধরনের সাবান বা শাওয়ার জেল ব্যবহার করেন, তা জানাননি। সে ক্ষেত্রে ময়শ্চারাইজার বেসড সাবান কিংবা শাওয়ার জেল ব্যবহার করতে হবে। গোসলের পরপরই ত্বকে লোশন অথবা ময়শ্চারাইজার লাগাতে হবে। তা ছাড়া দিনে যতবার হাত ধোবেন, ততবারই ভালোভাবে ময়শ্চারাইজার আপনাকে মেখে নিতে হবে।
প্রশ্ন: অকালে চুল পাকা এড়াতে কি ঘরোয়া কোনো সমাধান বেছে নেওয়া সম্ভব? কী কী করব আর কী খেতে হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: অকালে চুল পাকা রোধে আপনার জেনেটিকসের ব্যাপারটা একটু জেনে নিতে হবে। কালিজিরার জেল ব্যবহার করলে বা কালিজিরা খেলে চুল পাকার পরিমাণ কিছুটা কমে। তবে এর বাইরেও অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো নিয়ে লেজার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনি পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

আমাদের অনেকের কাছেই বাইরের প্রকৃতির রোমাঞ্চকর অভিযানগুলো এক দূর আকাশের স্বপ্ন বলে মনে হয়। আমরা ভাবি—আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই, উপযুক্ত সরঞ্জাম নেই, কিংবা আমরা ভুল করার ভয়ে প্রকৃতির বুকে পা বাড়াতে ভয় পাই।
৭ ঘণ্টা আগে
মিসরের রাজা, রানি, দাস-দাসী, রুটি প্রস্তুতকারক, সৈনিক, জেলে থেকে শুরু করে লিপিকার পর্যন্ত সব পেশার মানুষই নিজের যত্ন নিতেন। তাঁরা স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে ছিলেন বেশ সচেতন। সুন্দর ত্বক ও চুলের জন্য ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করতেন। বিশ্বকাপে খেলছে...
৭ ঘণ্টা আগে
নারীরা তুলনামূলকভাবে ভালো ঘুমালেও নিজেদের ঘুমের মান নিয়ে পুরুষদের চেয়ে বেশি অসন্তুষ্ট। সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী ‘স্লিপ অ্যাডভান্স’-এ।
১০ ঘণ্টা আগে
ফুটবল মাঠে তাঁদের এক একটি ড্রিবলিং, নিখুঁত পাস কিংবা দুর্দান্ত গোল গ্যালারিতে ঝড় তোলে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তাঁরা সুপারহিরো। কিন্তু স্টেডিয়ামের আলো ঝলমলে গ্ল্যামার আর ৯০ মিনিটের চিরচেনা যুদ্ধক্ষেত্রের বাইরে তাঁদের জীবনটা কেমন? আজকের এই বিশেষ ‘বাবা দিবসে’ ফুটবল বিশ্বের দিকে তাকালে দেখা যায়
১২ ঘণ্টা আগে