বাজারে নতুন ফুলকপি উঠেছে। হেমন্তের দুপুরে না হয় ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ একটু ঝোল ঝোল করেই রান্না করলেন। আপনাদের জন্য ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
তেলাপিয়া মাছ ১টি, ছোট ফুলকপি ১টি, আলু ২টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ও লেবুর রস।
প্রণালি
তেলাপিয়া মাছ ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মেখে ভেজে নিন। ফুলকপি কেটে ধুয়ে রাখুন। পাত্রে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি সামান্য ভেজে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া, লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে কষান। আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। তারপর ফুলকপি দিন। কষানো হলে পানি দিন। ঢেকে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। তারপর তাতে ভাজা মাছ, কাঁচা মরিচ ফালি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
১২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১৭ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১৭ ঘণ্টা আগে