
শীত আসছে, আর আসছে রঙিন সবজির মৌসুম। এখন আর শীতের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ সারা বছর প্রায় সবজি পাওয়া যায়। এই সবজিকেই কাজে লাগান সবজি দিয়ে মুরগির মাংস রান্না করতে। মাংসের সঙ্গে আলু আমাদের অতিপ্রিয় খাবার হলেও ডায়েটে থাকুন বা না থাকুন, এখন থেকে মুরগির মাংস রান্নার সময় আলু বাদ দিন এবং রঙিন সবজি যোগ করুন। ঘরে সহজে বানিয়ে উপভোগ করুন মুরগি দিয়ে সবজি রান্নার রেসিপি, যা খাবারের স্বাদ, রঙ এবং পুষ্টি বাড়াবে। আপনাদের জন্য রং বাহারি চিকেনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
চিকেন স্লাইস ১ কাপ, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজকলি ১ কাপ করে, কাটা পেঁয়াজ আধা কাপ, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, ঘি, সয়া সস ও চিনি ২ টেবিল চামচ করে, কাশ্মীরি মরিচগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলার গুঁড়া এবং ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, সাদা গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ।

গাজর ও ফুলকপি ৫ মিনিট সেদ্ধ করে নিন। চিকেন মোটা স্লাইস করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর সব সবজি কিউব করে কেটে নিন। একটি বাটিতে চিকেন, আদা ও রসুনবাটা, কাশ্মীরি মরিচ, ধনে ও জিরাগুঁড়া, সয়া সস, চিনি, লবণ, গরমমসলার গুঁড়া দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে সামান্য নেড়ে সব সবজি দিয়ে আবার নেড়ে পেঁয়াজ লেয়ার, কাঁচা মরিচ, ঘি ও গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
তারপর দেখুন, কতটা রঙিন লাগছে এই চিকেন।

ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাদের বন্ধুর সংখ্যা হয়তো হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে আমাদের হাই-হ্যালো হয়। কেউ অফিসের সহকর্মী, প্রতিবেশী কিংবা পুরোনো সহপাঠী। কিন্তু এই বিশাল তালিকার সবাই কি আসলে আমাদের বন্ধু? জীবনে আসলে কজন বন্ধু প্রয়োজন?
১০ ঘণ্টা আগে
দিনভর কাজের চাপ, ভবিষ্যতের চিন্তা কিংবা দুশ্চিন্তা নিয়ে রাতে বিছানায় গেলেন। এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে আর আপনার দুশ্চিন্তাও পাল্লা দিয়ে বাড়ছে। এ গল্প আমাদের অনেকের। আপনি কি জানেন, মানসিক চাপ আর ঘুম একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে? একে বলা হয় স্লিপ-স্ট্রেস...
১২ ঘণ্টা আগে
উনিশ শতকের শেষের অংশে বাংলা সাহিত্যে পদচারণ করা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকাদের সাজসজ্জা আজও ফ্যাশনসচেতন নারীর কাছে অনুকরণীয়। ‘নষ্টনীড়ে’র চারুলতা, ‘ঘরে-বাইরে’র বিমলা, ‘নৌকাডুবি’র হেমনলিনী বা ‘শেষের কবিতা’র লাবণ্য খোঁপা বেঁধেছে নানান ঢংয়ে। কারও খোঁপার ঘূর্ণনে শোভা পেয়েছে সোনার কাঁটা...
১৪ ঘণ্টা আগে
আপনার এনার্জি লেভেল আজ থার্মোমিটার ফাটিয়ে বেরোনোর জোগাড়! কিন্তু মনে রাখবেন, সব জায়গায় এনার্জি দেখালে লোকে আপনাকে হিরো না ভেবে পাগল ভাবতে পারে। বসের সঙ্গে কথা বলার সময় সাবধান, আপনার অতি-উৎসাহে বসের কফির কাপে যেন আপনার প্রজেক্ট ফাইল সাঁতার না কাটে।
১৬ ঘণ্টা আগে