জলপাই দিয়ে তৈরি মিষ্টি আচার দ্রুত শেষ হয়ে গেলেও তেলে ডোবানো আস্ত জলপাইয়ের আচার কিন্তু সারা বছর খাওয়া হয়। আপনাদের জন্য এই আচারের সহজ রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
উপকরণ
জলপাই ১ কেজি, হলুদের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা লিটার, সরিষাবাটা ১ টেবিল চামচ, শুকনো মরিচ ১৫টি (আধভাঙা), পাঁচফোড়নের গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন ২ চা-চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, আস্ত রসুন ইচ্ছেমতো, সিরকা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, চিনি স্বাদমতো।
প্রণালি
প্রথমে ধুয়ে প্রতিটি জলপাইয়ের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে সামান্য লবণ ও আধা চা-চামচ হলুদের গুঁড়া মাখিয়ে রোদে রাখতে হবে প্রায় দুদিন। এতে জলপাইয়ের পানি কিছুটা শুকিয়ে আসবে। এরপর ২ কাপ সরিষার তেলে প্রথমে রসুনবাটা ও আস্ত রসুন দিয়ে কিছু সময় ভেজে এতে জলপাই দিতে হবে। জলপাই দেওয়ার পর ফুটে এলে এতে সরিষাবাটা, আস্ত পাঁচফোড়ন, গুঁড়া পাঁচফোড়ন, চিনি, হলুদের গুঁড়া, আধভাঙা শুকনো মরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাকি সব উপকরণ জলপাইয়ের সঙ্গে সাবধানে মেশাতে হবে জলপাই অক্ষত রেখে। শেষ পর্যায়ে সিরকা দিয়ে আবারও জ্বাল দিয়ে আচারের পানি শুকিয়ে নিতে হবে।
আচার তৈরি হওয়ার পর কাচের জারে রাখার সময় প্রয়োজন অনুযায়ী বাকি সরিষার তেলটুকু দিতে হবে।

বর্ষার এই আর্দ্র আবহাওয়া আমাদের ঘরের সবকিছু স্যাঁতসেঁতে করে দিতে পারে। কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া পরিচর্যার টিপস অনুসরণ করে আপনি ঘর সতেজ রাখতে পারেন। সামান্য কৌশল অবলম্বন করে এবং পরিচর্যার মাধ্যমে আপনি বর্ষার ভ্যাপসা ও ছত্রাকযুক্ত দুর্গন্ধ প্রতিরোধ করতে পারেন।
১ ঘণ্টা আগে
চলতি বছর ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন আমির খান। সম্প্রতি বিয়েও সারলেন। এই বয়সেও তাঁর নাটকীয় শারীরিক পরিবর্তন আবারও সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন মাধ্য়মে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ কেজি ওজন কমিয়েছেন এই বলিউড তারকা। এ-ও জানা গেছে, নিয়ম করে জিমে গিয়ে কিংবা অবিরাম কার্ডিও করে তিনি ওজন কমাননি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. ইতামার শাতজ তাঁর গবেষণায় এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি তাঁর ‘সলভিং প্রোক্রাস্টিনেশন’ বইয়ে দেখিয়েছেন, মানুষ আসলে মোট ৯টি ভিন্ন উপায়ে বা ধরনে কাজ জমিয়ে রাখে। আলসেমি দূর করা মানেই দিনরাত গাধার খাটুনি নয়। এর অর্থ, কোনো অপরাধবোধ ছাড়া...
২১ ঘণ্টা আগে
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি। ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের...
১ দিন আগে