
এই রেসিপিগুলো বিখ্যাত রন্ধশিল্পী ইউমনা জাওয়াদের। এগুলো নেওয়া হয়েছে ফিলগুড ফুডি ডট নেট থেকে। ইউমনা একজন উদ্যোক্তা, সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবক এবং রেসিপি ডেভেলপার। তিনি জনপ্রিয় ফিলগুড ফুডি ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন স্নাতক ইউমনা। তাঁর তৈরি খাবার এখন ট্রেন্ডি।
এগ বাইটস

এই চিজি ডিমের সাদা অংশের বাইটস লাল বেল পেপার, পালংশাক ও কটেজ চিজ দিয়ে তৈরি। এটি প্রোটিন সমৃদ্ধ খাবার।
উপকরণ
ডিমের সাদা অংশ ১৬ আউন্স, আধা কাপ মোজারেল্লা চিজ কুচি, আধা কাপ হোল মিল্ক কটেজ চিজ, এক কাপের ৪ ভাগের ১ ভাগ ফেটা চিজ কুচি, একই পরিমাণ লাল বেল পেপার কুচি করে কাটা, সমপরিমাণ কুচি কুচি করে কাটা পালংশাক, লবণ ও মরিচ স্বাদমতো, রান্নার স্প্রে এবং গরম পানি।
প্রণালি
ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। একটি সিলিকন ১২-কাপ মাফিন ট্রে বেকিং শিটের ওপর রাখুন এবং নন-স্টিক স্প্রে দিয়ে ভালোভাবে প্রলেপ দিন। এরপর ব্লেন্ডারে ডিমের সাদা অংশ, মোজারেল্লা চিজ, কটেজ চিজ এবং ফেটা চিজ দিয়ে ফেনা ওঠা পর্যন্ত মসৃণভাবে ব্লেন্ড করুন। তারপর প্রতিটি সিলিকন কাপে লাল পেপার এবং পালংশাক সমান ভাগ করে দিন। তার ওপর ডিমের মিশ্রণ ঢালুন। লবণ ও মরিচ দিয়ে স্বাদ অনুযায়ী সিজন করুন। বেকিং শিট ওভেনের মাঝের র্যাকে রাখুন। কাপগুলো অর্ধেক পানি দিয়ে ঢেকে দিন। এবার ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। ওপরের অংশ শক্ত হয়ে গেলে ৫ মিনিট ঠান্ডা হতে দিন। তারপর সিলিকন মোল্ড থেকে সাবধানে বের করুন।
এটি ডিম দিয়ে তৈরি খাবার হলেও এতে প্রোটিন বাড়াতে রান্না করা যেকোনো মাংস কুচি কুচি করে যোগ করতে পারেন। এ ছাড়া এই রেসিপিতে চাইলে আপনি পানি বেশি থাকে, তেমন সবজিও কুচি করে ব্যবহার করতে পারেন। এটি গার্নিশের জন্য তাজা ধনেপাতা, পার্সলে, ডিল বা কাঁচা পেঁয়াজ যোগ করতে পারেন।
মেডিটেরেনিয়ান এগ র্যাপ

প্রোটিন সমৃদ্ধ ও সতেজ স্বাদের সহজ খাবার এটি।
উপকরণ
২ চা-চামচ অলিভ অয়েল, ২ কাপ পালংশাক, ২টি ফেটানো ডিম, লবণ ও গোলমরিচ, ১টি হোল হুইট টর্টিলা, ২ টেবিল চামচ শুকনো টমেটোকুচি, ২ টেবিল চামচ ফেটা চিজ এবং পাতলা কাটা লাল পেঁয়াজ।
প্রস্তুত প্রণালি
প্যানে ১ চা-চামচ জলপাই তেল গরম করে লবণ-মরিচ দিয়ে পালংশাক নরম হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে রাখুন। একই প্যানে বাকি তেল দিয়ে ডিম ঢেলে তাতে পরিমাণমতো লবণ ও মরিচ দিয়ে নেড়ে স্ক্র্যাম্বল করুন। টর্টিলার মাঝখানে ডিম, পালংশাক, শুকনো টমেটো, ফেটা চিজ ও পেঁয়াজ দিয়ে রোল করে অর্ধেক কেটে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। টর্টিলা পাতলা মেক্সিকান রুটি। এটি না পেলে বাড়িতে আটার রুটি খানিক পাতলা করে বানিয়ে তা দিয়ে র্যাপ করতে পারেন।
টিপস
খেজুরের স্মুদি

ঘন, ক্রিমি ও পুষ্টিকর এই স্মুদি কলা ও খেজুরের প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর। ইফতারে এটি আপনাকে দারুণ এক অভিজ্ঞতা দেবে।
উপকরণ
২টি কলা, বিচি ছাড়া ৪টি খেজুর, আধা চা-চামচ দারুচিনি গুঁড়া, ২ টেবিল চামচ চিয়া সিড, ২ টেবিল চামচ ক্রিমি পিনাট বাটার, ২ কাপ মিষ্টি ছাড়া বাদাম দুধ অথবা অন্য দুধ।
প্রণালি
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ১ থেকে ২ মিনিট ব্লেন্ড করে নিন। এতে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। বেশি ঘন হলে একটু দুধ যোগ করুন। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
টিপস

আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
৪ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৬ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৯ ঘণ্টা আগে