ইফতারিতে প্রতিদিন ভাজাপোড়া খেতে খতে ক্লান্ত? পেটেও গোলমাল হচ্ছে অনেকের। একদিন হালকা ও স্বাস্থ্যকর ইফতারি তৈরি করে নিন। বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করুন ফ্রুটস সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
উপকরণ
আপেল ২টি, আঙুর ২০টি, গাজর একটি, শসা একটি, টমেটো ২টি, বিট অর্ধেক, টক দই আধা কাপ, বিট লবণ এক চা-চামচ, সাদা লবণ স্বাদমতো, টালা জিরা, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ পেস্ট এক চা-চামচ, চাট মসলা এক চা-চামচ, সরিষার তেল সামান্য, চিনি সামান্য।
প্রণালি
সব ফল ভালো করে ধুয়ে একই রকম আকারে কেটে নিতে হবে। এবার একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন।

নারীদের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায়, তাঁরা নিজের জন্য বাঁচেন না। সংসার, সন্তান, পরিবারের জন্যই সব করেন, সবটা দিয়ে দেন। অন্যকে ভালো রাখার মধ্য়েই আনন্দ খুঁজে নেন, সমাজও যেন অদৃশ্যভাবে তা-ই শেখায়।
২ ঘণ্টা আগে
ব্যবসায় লাভের মুখ দেখবেন, কিন্তু সেই টাকা পকেটে ঢোকার আগেই খরচ হয়ে যাওয়ার যোগ আছে। চন্দ্র আজ সপ্তম স্থানে, তাই সঙ্গীর মন রাখার জন্য আজ আপনাকে একটু বেশিই কসরত করতে হবে। পুরোনো কোনো ঝগড়া মাথাচাড়া দিতে পারে, তাই আজ মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।
৫ ঘণ্টা আগে
কর্মজীবনে বড় কোনো সাফল্য পেতে হলে কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, মাঝে মাঝে সাহসী কিছু সিদ্ধান্ত বা ‘ঝুঁকি’ নেওয়া অপরিহার্য হয়ে পড়ে। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আমাদের নিরাপদ রাখতে চায়, যাকে মনোবিজ্ঞানের ভাষায় ‘নেতিবাচক পক্ষপাত’বলা হয়। এই আদিম স্বভাবের কারণেই আমরা সম্ভাব্য লাভের চেয়ে ক্ষতির ভয়
১ দিন আগে
রমজান মাস কেবল ধর্মীয় ইবাদত ও আত্মশুদ্ধির সময় নয়, এটি আমাদের শরীরের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেওয়ার ও ক্ষতিকর টক্সিন দূর করার একটি বিশেষ সুযোগ। তবে সঠিক নিয়ম না মেনে ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করলে এই মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। দেখা যায়, রমজানে পেটের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা
১ দিন আগে