
হেঁশেলে রান্নার ঘ্রাণ বলে দেয়, দরজায় কড়া নাড়ছে শীত। বাজারে জলপাই উঠেছে; ডালে ও তরকারিতে যোগ হয়েছে নতুন স্বাদ। কয়েক পদের তরকারি রান্নার ঝামেলা এড়াতে ব্যস্ত দিনে জলপাই ও মুলা দিয়ে রান্না করুন মসুর ডাল। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
মুলা ৫০০ গ্রাম, আস্ত জলপাই ২টি, মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি আধা কাপ।
প্রণালি
মুলার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। এবার মসুর ডাল ধুয়ে যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে নিয়ে নিন। তারপর আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণমতো পানি দিন। মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিন। এবার কেটে রাখা মুলা দিন। মুলা সেদ্ধ হয়ে এলে জলপাই ও কাঁচা মরিচের ফালি দিয়ে অনবরত নেড়ে নিন। এতে কাঁচা মরিচের রং খুব সুন্দর থাকে। শেষে লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
বাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
১৯ ঘণ্টা আগে
নিরামিষ আর আমিষ—খাবার মূলত এই দুই ধরনের। কিন্তু সনাতন ধর্মমতে খাবার তিন ধরনের—সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মেয়ে যখন বছরান্তে ঘরে ফেরে, তখন এই সব ‘ধরন’ ধরে ধরে খাওয়া হয় না, যায়ও না। ‘মেয়ে ঘরে ফেরে’—দুর্গাপূজায় এই বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০ ঘণ্টা আগে
উৎসব মানে আনন্দের রঙে ঘর ভরিয়ে তোলা। বিশেষ করে দুর্গাপূজা বা শারদীয় উৎসবে বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে আলপনা না আঁকলে যেন উৎসবের আমেজ অসম্পূর্ণ থেকে যায়। তবে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য টাইলসের মেঝেতে আলপনা আঁকা কিছুটা চিন্তার কারণ হতে পারে।
২০ ঘণ্টা আগে