উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ঝরানো টক দই ৩ টেবিল চামচ, কাজুবাদাম ৮ বা ৯টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ৪ বা ৫টি, লবণ, তেল ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতাবাটা ১ চা-চামচ।
প্রণালি
প্রথমে কাজুবাদাম ভিজিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর কাজু, কাঁচা মরিচ ও পুদিনাপাতা মিক্সিতে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দিন। মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে মুছে নিন। যাতে পানি না থাকে মাংসের গায়ে। এবার মাংসের টুকরোগুলো লেবুর রস, লবণ, দই, আদা ও রসুনবাটা এবং কাজুর পেস্ট দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ওপর থেকে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন।
একটি ফ্রাই প্যানে তেল দিন। এবার মাংসগুলো শিকে গেঁথে নিন। তেল হালকা গরম হলে শিকগুলো ছেড়ে দিন। কম আঁচে দু দিক ১০ মিনিট করে ভেজে নিন; যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না। আঁচ থেকে নামিয়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। পুদিনা চাটনি ও সালাদ দিয়ে গরম-গরম পরিবেশন করুন মজাদার চিকেন রেশমি কাবাব।
যাঁরা পশ্চিমা ঘরানার পোশাক পরে অভ্যস্ত, তাঁদের ওয়ার্ডরোবে একটি হলেও স্ট্রাইপড টপস বা শার্ট থাকে। এটি জিনস, ফরমাল প্যান্ট বা স্কার্ট—সব ধরনের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়। তবে কখন, কোথায়, কীভাবে স্টাইলিং করবেন, সেটা গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে
সকালের শুরুটা অনেকের ক্ষেত্রে এখন একই রকম। ঘুম থেকে উঠে হাতে তুলে নেওয়া হয় মোবাইল ফোন। একবার ফেসবুক, একবার ইনস্টাগ্রাম, তারপর হয়তো ইউটিউব স্ক্রলিং। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক পোস্ট, খবরের ছবি বা ভিডিও কিংবা মতামত।
৩ ঘণ্টা আগে
একসময় ধারণা করা হতো, সৌন্দর্যচর্চা বা নিজের যত্ন নেওয়া শুধু নারীদের কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরুষদের মানসিকতা ও জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। আধুনিক ও ব্যস্ত জীবনে সুস্থ, সতেজ এবং আত্মবিশ্বাসী থাকতে পুরুষদের জন্য আত্মযত্ন বা সেলফ কেয়ার এখন অন্যতম জরুরি বিষয়। খুব বড় কিছু নয়, দৈনন্দিন জীবনের...
৫ ঘণ্টা আগে
ইন্ডাকশন কুকার এখন অনেকের রান্নাঘরের জনপ্রিয় একটি যন্ত্র। এটি দ্রুত রান্না করে, বিদ্যুৎ সাশ্রয় করে এবং ব্যবহার করাও সহজ; যদিও নির্দিষ্ট পাত্র ছাড়া এটি ব্যবহার করা যায় না। তবে, প্রায় সব ধরনের পাত্রে রান্না করা যায় এবং গ্যাসের ভালো আরেকটি বিকল্প হলো ইনফ্রারেড ইলেকট্রিক কুকার। এ ছাড়া ভাত, খিচুড়ি...
৭ ঘণ্টা আগে