অফিস সেরে বাড়ি ফিরেছেন, তখনই যদি জানতে পারেন দলবেঁধে আত্মীয়রা বাড়ি আসছে; তাহলে চটজলদি কী করবেন তাই ভাবতে না বসে রেঁধে ফেলুন সরিষার তেলে বিফ তেহারি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।

গরুর মাংস ১ কেজি, চিনিগুঁড়া চাল ১/২ কেজি, দুধ ১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল ১ কাপের চেয়ে সামান্য কম, তেহারি মসলা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১০/১২টি, ছোট আলু সেদ্ধ ২ কাপ।
আস্ত ধনে ১ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, এলাচ ১০/১২টি, ২ ইঞ্চি দারুচিনি ৬-৭টি, কালো গোলমরিচ ৭-৮টি, তেজপাতা ৩টি, একটি জায়ফলের ৪ ভাগের ১ ভাগ, জয়ত্রী ২ টুকরা। সব উপকরণ শুকনা তাওয়ায় ভেজে গুঁড়া করে নিতে হবে।
দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট । এরপর মাংসের সঙ্গে এই মিশ্রণ এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে রেখে দিতে হবে ১/২ ঘণ্টা। চুলায় ১/২ কাপ তেল দিয়ে তাতে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে । এবারে এতে আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিতে হবে । তেল ওপরে উঠে এলে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে। তিন কাপ গরম পানি দিয়ে ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। নামানোর আগে তেহারি মসলা ১ টেবিল চামচ ছড়িয়ে দিয়ে নামাতে হবে। আরেকটি পাত্রে ১/৪ কাপ সরিষার তেলের সাথে ১/৪ কাপ পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবারে এতে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে ৫ মিনিট। চার কাপ ফুটন্ত পানি দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট। এর মধ্যে রান্না করা মাংস মিশিয়ে দমে রাখতে হবে ২০ মিনিট। ২০ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন ।

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৯ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১১ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৩ ঘণ্টা আগে