স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য।
আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং মিষ্টি পাপরিকা পরিমাণমতো।
প্রথমে আলু ও পেঁয়াজ পাতলা করে কেটে নিন। একটি প্যানে পর্যাপ্ত অলিভ অয়েল গরম করে আলু ও পেঁয়াজ দিন। আঁচ কমিয়ে আলু নরম হয়ে আসা পর্যন্ত ধীরে ধীরে রান্না করুন। এরপর আলু ও পেঁয়াজ তেল ঝরিয়ে আলাদা করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে লবণ ও পাপরিকা মিশিয়ে নিন। এবার এর সঙ্গে রান্না করা আলু ও পেঁয়াজ দিয়ে আলতোভাবে মিশিয়ে কয়েক মিনিট রেখে দিন। প্যানে অল্প অলিভ অয়েল গরম করে মিশ্রণটি ঢেলে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। নিচের অংশ জমে এলে একটি বড় প্লেট প্যানের ওপর রেখে সাবধানে টর্টিলাটি উল্টে নিন। এরপর অন্য পাশটি আবার প্যানে দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
টর্টিলা রান্না হয়ে গেলে কিছুক্ষণ রেখে টুকরা করে পরিবেশন করুন। সঙ্গে পাউরুটি, সালাদ বা অন্যান্য হালকা খাবার রাখতে পারেন।
সূত্র: মেডিটেরিয়ান ডিশ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
২ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৪ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৬ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৮ ঘণ্টা আগে