
ছুটির দিনে বিকেলে অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু একটি ডেজার্ট। আপনাদের জন্য শির খুরমার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ফুল ফ্যাট মিল্ক আধা লিটার, ঘি এক টেবিল চামচ, চিনি ১ থেকে দেড় চা-চামচ, সেমাই দেড় কাপ, খেজুর ৭-৮টি কাজুবাদাম কুচি ৭-৮টি, কাঠবাদাম কুচি ৮-৯ টি, পেস্তাবাদাম ৮-৯টি, এলাচ ৪টি, কিশমিশ এক টেবিল চামচ, গোলাপজল ১-২ চা-চামচ।
ফ্রাইপ্যানে সেমাই ঘিয়ে ভেজে নিন। সোনালি রং হলে নামিয়ে নিন। একই প্যানে বাদাম ও খেজুর ৩-৪ মিনিট ভেজে তুলে নিন। সসপ্যানে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ৮-১০ মিনিট অল্প আঁচে রেখে দুধ ঘন হতে দিন। দুধে চিনি মেশান। চিনি কতটা দেবেন, তা নির্ভর করবে কতটা খেজুর ও কিশমিশ ব্যবহার করবেন তার ওপর। খেজুর ও কিশমিশ বেশি দিলে চিনির পরিমাণ কম দিতে হবে। এবার ভাজা সেমাই দুধের পাত্রে ঢেলে খুব অল্প আঁচে ৮-১০ মিনিট রাখুন। সেমাই ও দুধ যেন আঠালো হয়ে যায়। ভেজে রাখা বাদাম ও খেজুর এবং এলাচ দিয়ে চুলা বন্ধ করে দিন। শুকনো খেজুর ব্যবহার করলে তা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এতে খেজুর নরম হবে। গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার শির খুরমা।

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
২৩ মিনিট আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
২ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৭ ঘণ্টা আগে