Ajker Patrika

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন

ফিচার ডেস্ক
ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন
ছবি: পেক্সেলস

বাড়িতে সপ্তাহে দুই-তিন দিনই মুরগি রান্না হয়? মাঝে মাঝে স্বাদবদল না হলে তৃপ্তি নিয়ে খাওয়াও যায় না। এবার একটু ভিন্ন কায়দায় রান্না করুন মুরগির মাংস। আপনাদের জন্য বাটার চিকেনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

মুরগি একটি, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া এক চা-চামচ, আদা-রসুন বাটা দুই চা-চামচ, টক দই তিন টেবিল চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা-চামচ, বিট লবণ সামান্য, গরম মসলা এক চা-চামচ। (সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা)। সাদা সয়াবিন তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ পিস, জয়ত্রী সামান্য, কাজুবাদাম ১০-১২টি, আদা ও রসুন ৩-৪ টুকরা, টমেটো ৩টি, পেঁয়াজ কুচি ৪টি, কাঁচা মরিচ ৫-৬টি, ধনিয়া পাতা কুচি একমুঠ। (সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ডারের জারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন)।

প্রণালি

কড়াইতে সয়াবিন তেল গরম হলে, ম্যারিনেট করা মুরগি ১০ থেকে ১৫ মিনিট চুলার তাপ বাড়িয়ে ভেজে নিন। পরে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। এবার সেই তেলে বাটার দিন। বাটার গলে এলে মসলার পেস্ট দিন। তারপর লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা চিকেন দিয়ে ৫-৭ মিনিট আবারও কষিয়ে সামান্য পানি দিন। এভাবে ঢাকনাসহ রান্না করুন আরও দুই-তিন মিনিট। সবশেষে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, বাটার, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাটার চিকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত