রেসিপি ও ছবি: শ্যামলী সরকার
উপকরণ
নারকেল, চিনি, এলাচি, তেজপাতা, দারুচিনি।
প্রণালি
নারকেল ফাটিয়ে মালা থেকে তুলে কালো অংশ পরিষ্কার করে নিন। তারপর নারকেল টুকরোগুলো ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এক ঘণ্টা পর সেগুলো পানি থেকে উঠিয়ে একই আকারে কেটে নিন। কেটে নেওয়া নারকেল টুকরোগুলো পাতলা পাতলা করে চিড়ার আকারে ছোট ছোট করে কেটে নিন।
এবার ভাজার পালা।
পাতলা করে কাটা নারকেল চিড়ার সঙ্গে পরিমাণমতো চিনি, কয়েকটা এলাচি, তেজপাতা এবং কয়েক টুকরো দারুচিনি দিয়ে কড়াইতে ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসান। এ সময় জ্বাল মিডিয়াম রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন লাল না হয়ে যায়। যখন চিনির পানি শুকিয়ে যাবে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না মচমচে হয়। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে