
শীতের দুপুরে গরম-গরম ভাতের সঙ্গে কলইশাক ভাজি খেতে দারুণ লাগে। এখন এই শাকের মৌসুম। কলইশাক শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে বহু উপকারিতা। প্রচুর আঁশ থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তা ছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কলইশাক রান্নার মূল ব্যাপারটা হচ্ছে, এই শাক বেছে সুন্দর করে কাটা। কলইশাক একেবারে মিহি করে কাটা যতটা কঠিন, রান্নাটা অত কঠিন নয়। তবু যাঁরা প্রথম রাঁধবেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
কলইশাক ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১০০ গ্রাম, কাঁচা মরিচ ফালি ১০ থেকে ১২টি, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ৩ থেকে ৪টি, সয়াবিন তেল আধা কাপ, কাঁচা মুলা ১টি, শুকনা মরিচ ভাজা ৫ থেকে ৬টি।
প্রণালি
কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনো মরিচের ফোড়ন দিন। এবার কলইশাক কুচি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন পাঁচ-ছয় মিনিট। পরে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ফালি, লবণ দিয়ে আরও সাত-আট মিনিট রান্না করুন। হয়ে এলে লবণ দেখে নামিয়ে নিন। পরে গরম ভাতের সঙ্গে কাঁচা মুলা, শুকনা মরিচ ভাজা আর কলইশাক ভাজি দিয়ে পরিবেশন করুন।

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
৫ ঘণ্টা আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
১২ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
১৪ ঘণ্টা আগে