ইফতারে একটা মিষ্টির আইটেম থাকতেই পারে। এ জন্য ঘরেই তৈরি করে ফেলা যায় সুস্বাদু ছানার জিলাপি। আপনাদের জন্য রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেইনার ও সুমি’স কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি। ছবি তুলেছেন হাসান রাজা।
জিলাপি বানানোর জন্য বিশেষ ধরনের যন্ত্র পাওয়া যায় কিনতে। এ ছাড়া পরিষ্কার মোটা কাপড়ের মাঝখানটা গোল করে কেটে নিয়ে চারপাশ সেলাই করে সেটা দিয়ে জিলাপি বানানো যায়।
উপকরণ
ছানা ২৫০ গ্রাম, ময়দা ১০০ গ্রাম, সুজি ৪ চা-চামচ, খোয়াক্ষীর ১০০ গ্রাম, বেকিং পাউডার ১ বা ২ চা-চামচ, এলাচি গুঁড়া সামান্য, চিনি ১ কেজি, ঘি ও সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি
চিনি ও পানি জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করে নিন। ছানার মধ্যে ময়দা, অল্প দুধে ভিজিয়ে নেওয়া সুজি, খোয়াক্ষীর, বেকিং পাউডার, এলাচি দানা ও ১০০ গ্রাম চিনি দিয়ে হাতে ভালোভাবে মেখে নিন। এই খামির থেকে খানিকটা করে নিয়ে লম্বা করে সরু লেস বানিয়ে গোল করে পেঁচিয়ে হাতের তালুতে জিলাপির আকার দিয়ে দিন। এবার ঘি মেশানো গরম তেলে জিলাপিগুলো ভেজে শিরায় ৫ থেকে ১০ মিনিট রেখে তুলে নিয়ে পরিবেশন করুন।

ধরুন অফিসে মিটিং চলছে। সেখানে আপনার বসের একটি আইডিয়া বা সহকর্মীর কাজের পরিকল্পনা আপনার একদম পছন্দ হলো না। আপনি এটাও নিশ্চিত যে এই পরিকল্পনা মেনে কাজ করলে প্রজেক্টটি ভালো হবে না। কিন্তু আপনি মুখ ফুটে কিছু বলতে পারছেন না।
১৮ ঘণ্টা আগে
মা-বাবা পৃথিবীর এমন দুজন মানুষ, যাঁরা সন্তানের কাছে প্রথম আশ্রয় ও বিশ্বাসের জায়গা। পরিবারে অন্য় যত অভিভাবকই থাকুক না কেন, কেউই মা-বাবার ভূমিকায় রূপ দিতে পারেন না, এ কথা সত্য়। সন্তানের মানসিক বিকাশে মা-বাবার ভূমিকা অপরিসীম।
২১ ঘণ্টা আগে
একটি সসপ্যানে, দুধ, চিনি এবং কর্নস্টার্চ যোগ করে মাঝারি আঁচে রান্না করুন। নিরন্তর নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়। চুলার আঁচ বন্ধ করে ভ্যানিলা নির্যাস যোগ করুন। এরপর মিশ্রণটি নাড়তে নাড়তে ঘন করুন। এটি কয়েকটি ছোট বাটি বা গ্লাসে ঢেলে প্রায় ১০ মিনিট ঠান্ডা হতে দিন।
১ দিন আগে
রাতে হঠাৎ যদি বাড়িতে অতিথি আসেন, তাহলে রাত্রিভোজের আয়োজন তো করতেই হয়। এই গরমে গরু বা খাসির মাংস খেয়ে খুব একটা আরাম পাওয়া সম্ভব নয়। তাই হালকা কিছুই রান্না করুন। আপনাদের জন্য ডিমের পোলাওয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ দিন আগে