
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক গ্রুপ একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি গঠনের মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত, পেশাগত বা শখের কারণে গঠিত এই গ্রুপগুলো তথ্য বিনিময়, আলোচনা ও মতামত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি সফল ও সুসংগঠিত ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
গ্রুপের সদস্যরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অপ্রাসঙ্গিক বা ক্ষতিকর পোস্ট না করেন এবং একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখেন—এ জন্য নিয়মাবলি অত্যন্ত কার্যকর। এই নিয়মগুলো শুধু সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে না, বরং গ্রুপ অ্যাডমিনদেরও সুশৃঙ্খলভাবে গ্রুপ পরিচালনায় সহায়তা করে। সঠিকভাবে গঠিত নিয়ম একটি গ্রুপকে দীর্ঘ মেয়াদে সক্রিয় ও প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করতে হলে আপনাকে অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে। এই নিয়মগুলো সেট করার পর পরে প্রয়োজন অনুসারে সেগুলো এডিটও করা যাবে। ফেসবুক গ্রুপে নিয়ম সেট করলে সেই নিয়মগুলো গ্রুপে অ্যাড হওয়ার রিকোয়েস্ট দেওয়ার সময় নতুন সদস্যরা তা দেখতে পারেন।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার নিচের দিকে স্ক্রল করে ‘টুল শর্টকাটস’ সেকশন খুঁজে বের করুন।
৮. এখন এই সেকশনের নিচে থাকা ‘সি অল টুলস’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার ‘মডারেশন’ সেকশনের আওতায় থাকা ‘গ্রুপ রুলস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে গ্রুপের নিয়ম সেট করার জন্য একটি পেজ চালু হবে।
১০. এই পেজে ফেসবুকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম আগে থেকেই থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। অথবা নিজেই নিয়ম তৈরি করে তা সেট করতে পারেন।
ফেসবুকের পরামর্শ অনুযায়ী নিয়মগুলো সেট করার জন্য যেকোনো নিয়মের ওপর ট্যাপ করুন। এখন এই নিয়মের কিছু অংশ চাইলে এডিটও করতে পারেন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
নিজের মতো করে নিয়ম সেট করার জন্য ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন। এবার ‘গ্রুপ রুলস সামারি’ অংশে নিয়মটির গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরুন। এরপর চাইলে ‘অ্যাডিশনাল রুলস ডিটেলস’ থেকে নিয়মটির জন্য অতিরিক্ত তথ্য যুক্ত করুন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এভাবে আরেকটি নিয়ম যুক্ত করার জন্য নিচের দিকে থাকা ‘ক্রিয়েট আনাদার রুলস’ অপশনে ট্যাপ করুন।
১২. এরপর সব নিয়ম তৈরি হলে বাম পাশে থাকা ‘রিভিউ’ বাটনে ট্যাপ করুন।
১৩. এবার ‘পাবলিশ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপের জন্য প্রয়োজনীয় নিয়ম সেট করতে পারবেন।

কখনো শুনেছিলেন, পুষ্টির ঘাটতি হতে পারে বিষণ্নতার মূল কারণ! হ্যাঁ, হতে পারে। বিষণ্নতা একটি মানসিক অসুস্থতা, যার তীব্রতা হালকা থেকে গুরুতর হতে পারে। বিষণ্নতায় ভুগলে জীবন উপভোগ করার ব্যাপারটি অনুভূত হয় না। পাশাপাশি হারিয়ে যায় কাজ করার আগ্রহ। কারও কারও মধ্য়ে নিজের ক্ষতি করার প্রবণতাও দেখা দেয়...
৪ ঘণ্টা আগে
জলপথে বা জাহাজে বিশ্বভ্রমণ করতে চান? তা চাইলে সঠিক ওয়ার্ল্ড ক্রুজটি বেছে নিতে হবে। ২০২৭-২৮ সালের জন্য সমুদ্রযাত্রার একটি তালিকা সংকলন করেছে ‘ইউএস নিউজ’। আপনি যদি জীবনের সেরা এ ভ্রমণে যাত্রা শুরু করতে প্রস্তুত থাকেন, তবে এই সংকলন থেকে আসন্ন বিশ্ব ভ্রমণগুলোর মধ্য়ে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে...
৬ ঘণ্টা আগে
দাম্পত্য সম্পর্কে সবকিছু জানতে চাওয়া হয় অধিকারবোধ থেকে। সম্পর্কে অধিকারবোধের জায়গাটা আসলে কোথায়? দাম্পত্য সম্পর্কের বেলায় দুজন মানুষ যখন সিদ্ধান্ত নেবেন জীবনসঙ্গী হওয়ার, তখন প্রথমে নিজেদের মধ্যে কয়েকটি বিষয় ঠিক করে নিতে হবে। যেমন সঙ্গীর কাছ থেকে কোন বিষয়গুলো জানব, জানাব এবং গুরুত্ব দেব; কতটুকু...
৮ ঘণ্টা আগে
টাকি মাছ যাঁদের প্রিয় তাঁরা প্রায়ই তো ভর্তা তৈরি করেন। এবার তৈরি করতে পারেন টাকি মাছের পুরি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত। উপকরণ: কাঁটা ছাড়ানো ভাজা টাকি মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ৩ থেকে ৪টি কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি ১ মুঠো, আদা...
১০ ঘণ্টা আগে